Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘সমস্যার সমাধান শুধু সামরিক সংঘাতে হয় না’! মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে মন্তব্য মোদীর

‘সমস্যার সমাধান শুধু সামরিক সংঘাতে হয় না’! মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে মন্তব্য মোদীর

Online Desk মার্চ 5, 2026
modi-hhh.jpg

ওঙ্কার ডেস্ক: গত শনিবার থেকে যুদ্ধে জড়িয়েছে ইরান, ইজরায়েল-মার্কিন যুক্তরাষ্ট্র। গত কয়েক বছর ধরে যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। এই আবহে শান্তির বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দিল্লিতে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবকে পাশে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দৃঢ় ভাবে বিশ্বাস করি, কেবল সামরিক সংঘাতের মাধ্যমে সমস্যার সমাধান হয় না।’

ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ বিবৃতি দেন মোদী। বৃহস্পতিবার তিনি বলেন, ‘ইউক্রেন হোক বা পশ্চিম এশিয়া, আমরা সর্বদা চাইব যে, সংঘাতের অবসান হোক। এ ক্ষেত্রে যে কোনও শান্তিকামী পদক্ষেপকে আমরা সমর্থন করব।’ খুব শীঘ্রই যুদ্ধ শেষ হবে বলেও আশাপ্রকাশ করেন মোদী। ভারত ও ইউরোপের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এখন গোটা বিশ্ব একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। বিশ্বের নানা অংশে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, সে ইউক্রেন হোক বা পশ্চিম এশিয়া। এই পরিস্থিতিতে ভারত এবং ইউরোপ— বিশ্বের দুই বৃহৎ গণতান্ত্রিক শক্তি— সম্পর্কের সোনালি অধ্যায়ে প্রবেশ করেছে। আমাদের পারস্পরিক বোঝাপড়া আন্তর্জাতিক সুস্থিতি, উন্নয়নকে শক্তিশালী করবে।’

উল্লেখ্য, গত শনিবার মার্কিন এবং ইজরায়েলি হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই। তাঁর মৃত্যুর পরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। গত পাঁচ দিন ধরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এর আগে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে মোদী বলেছিলেন, ‘পশ্চিম এশিয়ার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।’

Post Views: 183

Continue Reading

Previous: রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন পেশ করতে বিধানসভায় তৃণমূলের প্রাথীরা
Next: বিজেপির পরিবর্তন যাত্রাকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.