Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • কৃত্রিম বুদ্ধিমত্তা ভারতের ভবিষ্যৎ, মেগা এআই সামিটে মানব ভিশনের বার্তা দিলেন প্রধানমন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা ভারতের ভবিষ্যৎ, মেগা এআই সামিটে মানব ভিশনের বার্তা দিলেন প্রধানমন্ত্রী

Online Desk ফেব্রুয়ারি 19, 2026
AI-2.jpg

ওঙ্কার ডেস্কঃ দিল্লিতে মেগা এআই সামিটে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এআই সামিটের মঞ্চে দাঁড়িয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ভারতের ভবিষ্যৎ বলে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা এমন এক যুগে প্রবেশ করছি, যেখানে মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তা একসঙ্গে কাজ করবে।’ তবে কৃত্রিম বুদ্ধিমত্তার লাগাম যে নিজেদের হাতে রাখতে হবে তা নিয়েও সতর্ক করেন প্রধানমন্ত্রী।
সুন্দর পিচাই থেকে ফরাসি প্রেসিডেন্ট, মেগা এআই সামিটে বিশ্ববন্দিত ব্যক্তিত্বদের অভ্যর্থনা জানান মোদী। তিনি বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় এআই সামিট আয়োজন করছে ভারত। AI মানব সভ্যতার ইতিহাসে এমনই এক ট্রান্সফর্মেশন। আমরা যা দেখছি, তা শুধু শুরুর সঙ্কেত। AI মানুষের সামর্থ্য আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।’
তবে এআই নিয়ে সর্তকও করেছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, এআই প্রযুক্তিকে কোনও রাষ্ট্র, সংস্থা বা গোষ্ঠী দ্বারা কুক্ষিগত করে রাখলে চলবে না। মানব জাতীর উন্নতির স্বার্থে এই প্রযুক্তিকে উন্মুক্ত করতে হবে। প্রধানত আমেরিকা এবং চিনের হাতে রয়েছে প্রযুক্তির রাশ। তবে এখনও প্রতিযোগীতায় ভারত কিছুটা পিছিয়ে।
বৃহস্পতিবার মানব কেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নিয়ে ভারতের ‘মানব ভিশন’-এর সঙ্গে পরিচয় করান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘M মানে নৈতিক এবং নীতিগত ব্যবস্থা। নৈতিক নির্দেশনার উপর ভিত্তি করে AI-এর এগোনো উচিত। A মানে অ্যাকাউন্টেবল গর্ভন্যান্স, যার অর্থ স্বচ্ছ নিয়ম এবং দৃঢ় তত্ত্বাবধান। N মানে সার্বভৌমত্ব, অর্থাৎ যাঁর তথ্য, তাঁর অধিকার। A অর্থাৎ সকলের অ্যাক্সেস এবং পরিশেষে AI হওয়া উচিত বৈধ এবং যাচাইযোগ্য।’

Continue Reading

Previous: অপরাজিত থেকে নকআউটে ভারত, চিন্তা শুধু অভিষেকের ফর্ম
Next: শীর্ষ মাওবাদী কমান্ডার সুরেশ কোডার আত্মসমর্পণ, রাজ্য মাওবাদী মুক্ত বলে ঘোষণা বিহার পুলিশের

সম্পর্কিত গল্প

death-f.jpg

সৌদি আরবে ড্রোন হামলায় ভারতীয়ের মৃত্যু, আহত আরও ২

Online Desk অক্টোবর 22, 2026
amit-shah-d.jpg

‘আগামী ৩০ বছর ক্ষমতায় আসতে পারবেন না!’, বিদেশ সফরে থাকা রাহুল গান্ধীকে কটাক্ষ অমিত শাহের

Online Desk অক্টোবর 22, 2026
kedarnath.jpg

কেদারনাথে মন্দির চত্বরে মহিলার নাচের ভিডিয়ো ভাইরাল, রিল নিষেধাজ্ঞা কার্যকরে প্রশ্ন

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Steamed-Chicken-Momo-Recipe-Collage.png

চিকেন মোমো রেসিপি: স্বাদ, পুষ্টি ও প্রস্তুতপ্রণালির বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
death-f.jpg

সৌদি আরবে ড্রোন হামলায় ভারতীয়ের মৃত্যু, আহত আরও ২

Online Desk অক্টোবর 22, 2026
amit-shah-d.jpg

‘আগামী ৩০ বছর ক্ষমতায় আসতে পারবেন না!’, বিদেশ সফরে থাকা রাহুল গান্ধীকে কটাক্ষ অমিত শাহের

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-31.webp

যেখানে আলোয় ভাসার কথা, সেখানে শ্মশানের নিস্তব্ধতা — দশমীতেও অন্ধকারে চোরবাগান

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.