Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • অপরাজিত থেকে নকআউটে ভারত, চিন্তা শুধু অভিষেকের ফর্ম

অপরাজিত থেকে নকআউটে ভারত, চিন্তা শুধু অভিষেকের ফর্ম

Online Desk ফেব্রুয়ারি 19, 2026
TT.jpg

স্পোর্টস ডেস্ক : সময়টা ভাল যাচ্ছে না অভিষেক শর্মার। নিজের জার্সি পরেননি, নেমেছিলেন সিরাজের জার্সি পরে। কিন্তু ভাগ্য খুলল না। খাতাও খুলতে পারলেন না অভিষেক। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় যিনি টানা তিনবার শূন্য রানে আউট হলেন। ডাচদের বিরুদ্ধেও রানের খাতা না খোলা স্বাভাবিকভাবেই সুপার এইট পর্বে ভাবাবে ভারতীয় শিবিরকে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারত সাংঘাতিক কিছু ব্যাটিং উপহার দেয়নি। দুর্বল দলের বিরুদ্ধে ২০০ রানও ওঠেনি। তবে শিবম দুবের দারুণ ইনিংসে টিম ইন্ডিয়া তুলেছিল ৬ উইকেটে ১৯৩ রান। জবাবে নেদারল্যান্ডস দারুণ লড়াই করে থামে ৭ উইকেটে ১৭৬ রানে। শেষ ম্যাচে ১৭ রানে জয় পেয়ে ভারত ‘এ’ গ্রুপ থেকে সর্বোচ্চ ৮ পয়েন্ট নিয়ে অপরাজিতভাবেই সুপার এইটে যাচ্ছে।

অভিষেক শর্মা ব্যর্থ। তাই শুরুটা ভাল হয়নি টিম ইন্ডিয়ার। ৬৯ রানে ৩টি আর ১১০ রানে ৪ উইকেট তুলে নেয় ডাচরা। তাতে অবশ্য চাপে ফেলতে পারেনি ভারতকে। শিবম দুবে আর হার্দিক পান্ডিয়া এরপর রীতিমত তাণ্ডব চালিয়েছেন।আহমেদাবাদে টস জিতে ব্যাটিং বেছে নেয় ভারত। টানা তৃতীয় ম্যাচে শূন্য রানে ড্রেসিংরুমে ফেরেন অভিষেক শর্মা। আরেক ওপেনার ঈশান কিশান করেন ৭ বলে ১৪। মাঝে তিলক বর্মা আর সূর্যকুমার হাল ধরলেও ঠিক মারকুটে ছিলেন না। তিলক ২৭ বলে ৩১ আর সূর্য করেন ২৮ বলে ৩৪ রান।এরপরই ভারতকে খোলস থেকে বের করে আনেন হার্দিক আর শিবম। ৩১ বলে ৪ চার আর ৬ ছক্কায় ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন দুবে। হার্দিক ২১ বলে ৩ ছক্কায় করেন ৩০। শেষপর্যন্ত ভারত পৌঁছয় ১৯৩ রানে।

জবাবে নেদারল্যান্ডস শুরুটা খারাপ করেনি। ৩৫ রানের মাথায় প্রথম উইকেটের পতন হয়। কিন্তু যত সময় গেছে ততই বল আর রানের ব্যবধান বাড়তে থাকে ডাচদের সঙ্গে। তাতেই শেষপর্যন্ত পেরে ওঠেনি। থামে ১৭৬ রান তুলে। ভারতের হয়ে বরুণ চক্রবর্তী ৩ উইকেট নেন। শিবম দুবে অসাধারণ ব্যাটিংয়ের পর বল হাতে ২ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা হন। ১টি করে উইকেট পান জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া।২২ ফেব্রুয়ারি আহমেদাবাদেই ভারত সুপার এইটে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।

Post Views: 159

Continue Reading

Previous: পাকিস্তানে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ! বাড়ি ভেঙে পড়ে মৃত্যু ১৬ জনের
Next: কৃত্রিম বুদ্ধিমত্তা ভারতের ভবিষ্যৎ, মেগা এআই সামিটে মানব ভিশনের বার্তা দিলেন প্রধানমন্ত্রী

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.