Skip to content
জুলাই 31, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ওড়িশায় ডাক্তারদের পরীক্ষা চলাকালীন হোয়াটসঅ্যাপে ফাঁস প্রশ্ন! তদন্তের নির্দেশ সরকারের

ওড়িশায় ডাক্তারদের পরীক্ষা চলাকালীন হোয়াটসঅ্যাপে ফাঁস প্রশ্ন! তদন্তের নির্দেশ সরকারের

Online Desk জুলাই 31, 2026
medical-student.jpg

ওঙ্কার ডেস্ক: নিট ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁসকাণ্ডে দেশজুড়ে বিক্ষোভ হয়েছে। তার মাঝেই এ বার বিজেপি শাসিত ওড়িশায় ডাক্তারদের পরীক্ষা চলাকালীন সেই পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ। মেডিকেল পোস্ট-গ্র্যাজুয়েট জেনারেল সার্জারি পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

রিপোর্ট অনুসারে, ওড়িশা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস-এর পরীক্ষা ছিল এদিন। সেই পরীক্ষার প্রশ্ন ফাঁস করে দেওয়া হয়। ইতিমধ্যে গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী মেডিকেল পিজি পরীক্ষাগুলোর জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ২০২৩-২৬ ব্যাচের জেনারেল সার্জারি পরীক্ষার প্রশ্ন পরীক্ষা চলাকালীন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হয়। তার পর থেকেই বিতর্কের সূচনা হয়। অভিযোগে বলা হয়েছে, পরীক্ষার্থীরা যখন পরীক্ষা দিচ্ছিলেন, তখন নির্দিষ্ট কিছু হোয়াটসঅ্যাপ নম্বর থেকে প্রশ্নপত্রের উত্তরও ছড়িয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনা পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

বিষয়টি নিয়ে বেরহামপুরের এমকেসিজি মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক হরেকৃষ্ণ দালাই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বাকি পরীক্ষাগুলো পরিচালনার বিষয়ে উপাচার্য যেসব নির্দেশ দিয়েছেন, সেগুলি কার্যকর করা হবে। সেই সঙ্গে এটিকে আদৌ প্রশ্নফাঁস বলা যায় কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন হরেকৃষ্ণ। তাঁর মতে, সাধারণত পরীক্ষা শুরুর আগেই যদি পরীক্ষার্থীদের কাছে প্রশ্নপত্র পৌঁছে যায়, তখনই সেটিকে প্রশ্ন ফাঁস হিসেবে গণ্য করা হয়। এ ক্ষেত্রে তেমনটা হয়নি।

Post Views: 6

Continue Reading

Previous: ২০২৭-এর এসসিও সম্মেলন ইসলামাবাদে, মোদীকে আমন্ত্রণের সিদ্ধান্ত পাকিস্তানের
Next: ১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন, আবেগঘন প্রত্যাবর্তনে নতুন করে চর্চায় নির্বাসিত লেখিকা

সম্পর্কিত গল্প

Capture.JPG

হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফেরত দিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ

Online Desk জুলাই 31, 2026
passport.png

একমাত্র দেশের নাগরিকই ভারতীয় পাসপোর্ট পাওয়ার যোগ্য; স্পষ্ট করল কেন্দ্র

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

একাধিক মামলায় সাফল্য পেল স্বরূপনগর থানার পুলিশ

Online Desk জুলাই 31, 2026

You may have missed

Capture.JPG

হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফেরত দিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ

Online Desk জুলাই 31, 2026
passport.png

একমাত্র দেশের নাগরিকই ভারতীয় পাসপোর্ট পাওয়ার যোগ্য; স্পষ্ট করল কেন্দ্র

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

একাধিক মামলায় সাফল্য পেল স্বরূপনগর থানার পুলিশ

Online Desk জুলাই 31, 2026
tas.png

১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন, আবেগঘন প্রত্যাবর্তনে নতুন করে চর্চায় নির্বাসিত লেখিকা

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.