Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভুবনেশ্বরের এইমস হাসপাতালের মহিলা চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার

ভুবনেশ্বরের এইমস হাসপাতালের মহিলা চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার

Online Desk জুন 17, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: ভুবনেশ্বর এইমস হাসপাতালের এক মহিলা চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার হল ঘর থেকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ২৬ বছর বয়সী ওই চিকিৎসক আত্মঘাতী হয়েছেন। তবে কী কারণে তিনি চরম পদক্ষেপ নিলেন তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত চিকিৎসকের নাম দিব্যা ভি। তিনি আদতে কর্নাটকের বাসিন্দা। ওড়িশার খণ্ডগিরি থানার অন্তর্গত ডুমুদুমা এলাকায় ওই চিকিৎসক ভাড়াবাড়িতে থাকতেন। মঙ্গলবার সেই ফ্ল্যাট থেকে দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে দিব্যা ভুবনেশ্বরের এইমস-এর ফার্মাকোলজি বিভাগে সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। খণ্ডগিরি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিমন্যু দাস সংবাদ সংস্থাকে বলেন, ‘দিব্যা অন্য এক নারীর সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি গত কয়েক দিন ধরে ছুটিতে ছিলেন। বিকেলে তাঁর রুমমেট ফিরে এসে দেখেন ঘরটি ভেতর থেকে বন্ধ। তিনি বেশ কয়েকবার দরজায় ধাক্কা দেন, বারবার ফোনও করেন, কিন্তু দিব্যা কোনো সাড়া দেননি।’ এর পর পুলিশকে খবর দেওয়া হয়। তদন্তকারীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই চিকিৎসককে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

এই ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। পুলিশ আধিকারিক বলেন, ‘আমরা একটি সুইসাইড নোট উদ্ধার করেছি। এইমস-এ ময়নাতদন্তের পর তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।’

Post Views: 74

Continue Reading

Previous: ফুচকা থেকে বিষক্রিয়া, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু
Next: ফিকে হয়ে যাচ্ছে লাল সূর্য, আত্মসমর্পণ করলেন মাও নেত্রী শকুন্তলা মাহাতো

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.