Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারত আমাকে ভয় পায়, পাক সেনার আমন্ত্রণ পাই, জানালেন পহেলগাঁও হামলার মূল ষড়যন্ত্রী সইফুল্লা

ভারত আমাকে ভয় পায়, পাক সেনার আমন্ত্রণ পাই, জানালেন পহেলগাঁও হামলার মূল ষড়যন্ত্রী সইফুল্লা

Online Desk জানুয়ারি 11, 2026
ngx

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও হত্যাকাণ্ড নিয়ে এনআইএ যে চার্জশিট জমা দিয়েছে, তাতে পাকিস্তানি জঙ্গি সাজিদ সইফুল্লাকে মূল ষড়যন্ত্রকারী বলে উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের এক স্কুলের অনুষ্ঠানে সেই সইফুল্লাকে দেখা গেল। বক্তৃতায় তিনি জানালেন, পাক সেনাবাহিনীর থেকে তিনি নিয়মিত আমন্ত্রণ পান! আর তার দাবি, ভারত তাঁকে ভয় পায় ভীষণ।
সাজিদ সইফুল্লা পাক জঙ্গিগোষ্ঠী লশকর-এ-ত্যায়বার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)-এর প্রধান। সম্প্রতি তাঁরই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি যদিও। ভিডিয়োয় কোনও তারিখ উল্লেখ নেই। সেই ভিডিওয় দাবি করা হয়েছে, সেটি পাকিস্তানের এক স্কুলের অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সইফুল্লা। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘পাক সেনা আমাকে আমন্ত্রণ জানিয়েছে। নিহত পাক সেনাদের জনাজার নমাজ পাঠ করার জন্য আমন্ত্রণ জানায়।’
সইফুল্লা ভারত নিয়েও মন্তব্য করেন। তাঁর দাবি, ভারত তাঁকে ভয় পায়। পাশাপাশি তিনি জানিয়েছেন, তাঁর দল কখনওই ‘কাশ্মীর মিশন’ থেকে পিছপা হবে না! ভারতের সিঁদুর অভিযানে জঙ্গিঘাঁটিগুলি ধ্বংস হয়েছে তা আগেই স্বীকার করেছিলেন সইফুল্লা। হুঁশিয়ারির সুরে তিনি বলেছিলেন, ‘ভারত ভুল করেছে।’

পহেলগাঁওকাণ্ডের চার্জশিটে এনআইএ জানিয়েছে, সইফুল্লার মাথার দাম ১০ লক্ষ। তাঁকে ধরার ব্যাপারে তথ্য দিতে পারলে মিলবে এই আর্থিক পুরস্কার। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের অধীনে তাঁকে নিষিদ্ধ জঙ্গি হিসাবে ঘোষণা করা হয়েছে। পাক সেনার সঙ্গে তাঁর যোগাযোগের আগেও ‘প্রমাণ’ মিলেছে। এবার তিনিই সেই কথা স্বীকার করেছেন।

Post Views: 194

Continue Reading

Previous: হামাস নিকেশ অভিযানে আমেরিকার পাশে থাকবে বাংলাদেশী সেনা!
Next: নোবেল শান্তি পুরস্কার ঘিরে বিতর্ক, ট্রাম্পকে পুরস্কার উৎসর্গের প্রস্তাব খারিজ নোবেল কমিটির

সম্পর্কিত গল্প

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.