Skip to content
জুন 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • হামাস নিকেশ অভিযানে আমেরিকার পাশে থাকবে বাংলাদেশী সেনা!

হামাস নিকেশ অভিযানে আমেরিকার পাশে থাকবে বাংলাদেশী সেনা!

Online Desk জানুয়ারি 11, 2026
yunus.jpg

ওঙ্কার ডেস্ক: গাজায় শান্তি ফেরাতে উদ্যোগী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হামাস নিকেশ অভিযানের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী। ওয়াশিংটনে মার্কিন প্রশাসনের সঙ্গে বৈঠকে এমনই ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
বাংলাদেশ হলো প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যারা এই বাহিনীতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে। তাহলেও বাংলাদেশের ওই বাহিনীতে যোগদানের ইচ্ছা প্রকাশের পেছনে মার্কিন প্রেসিডেন্টের চাপ আছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
সূত্রের খবর, পাঁচ দিনের সফরে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওয়াশিংটনে গিয়েছেন। সেখানে মার্কিন বিদেশ মন্ত্রকের কর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন। সেই বৈঠকেই গাজায় মোতায়েনের জন্য প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে।
তবে বাংলাদেশে ইতিমধ্যে ইউনুস সরকারের এই প্রস্তাব নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। নির্বাচন যথাসময়ে হলে অন্তর্বর্তী সরকারের মেয়াদ আর কত দিন তা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি এমন গুরুতর বিষয়ে কি করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কিন প্রশাসনকে কথা দিলেন তা নিয়েও প্রশ্ন উঠছে।
কূটনৈতিক মহলের একাংশ মনে করছে, স্পর্শকাতর এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নেওয়ার কোন এখতিয়ারই নেই।‌

Post Views: 137

Continue Reading

Previous: বিক্ষোভে উত্তপ্ত ইরান, আকাশপথে হামলার ছক আমেরিকার!
Next: ভারত আমাকে ভয় পায়, পাক সেনার আমন্ত্রণ পাই, জানালেন পহেলগাঁও হামলার মূল ষড়যন্ত্রী সইফুল্লা

সম্পর্কিত গল্প

death.jpg

লিভ-ইন সম্পর্কের কথা পরিবার জানতে পারায় বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ যুবকের

Online Desk জুন 8, 2026
Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
philipines.jpg

ফিলিপিন্সে ভূমিকম্পে ৩২ জনের মৃত্যু, সুনামি দক্ষিণ এশিয়া জুড়ে

Online Desk জুন 8, 2026

You may have missed

Joy-Bangla.jpg

বাংলাদেশে ‘জয় বাংলা’ কি নিষিদ্ধ স্লোগান ? রাষ্ট্রযন্ত্রের চরিত্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ

Online Desk জুন 8, 2026
death.jpg

লিভ-ইন সম্পর্কের কথা পরিবার জানতে পারায় বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ যুবকের

Online Desk জুন 8, 2026
Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.