Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • শনিবার রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী

শনিবার রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী

Online Desk এপ্রিল 18, 2026
modi-f.jpg

ওঙ্কার ডেস্ক: তাঁর সরকার লোকসভায় মহিলা সংরক্ষণ চালু করার উদ্দেশে সংবিধান সংশোধনী বিল এনেছিল। কিন্তু বিরোধীরা সেই বিলের বিপক্ষে ভোট দিয়েছে। সংসদের নিম্ন কক্ষে তা পরাজিত হওয়ার এক দিন পর দেশবাসীর উদ্দেশে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদী।

তবে প্রধানমন্ত্রী মোদী এদিন কোন বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তা নিয়ে কিছু বলেননি। সরকারি ভাবেও সে বিষয়ে কিছু জানানো হয়নি। প্রধানমন্ত্রীর ভাষণের সময়কাল নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এমন সময়ে তিনি দেশবাসীর উদ্দেশে ভাষণ দিতে চলেছেন, যখন কিনা মহিলা সংরক্ষণ বিল ভোটাভুটিতে হেরে যাওয়ার ২৪ ঘন্টা এখনও অতিক্রান্ত হয়নি। সংবিধানের ১৩১তম সংশোধনী বিলটি লোকসভায় প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। এই বিলে সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণ কার্যকর করার কথা বলা হয়েছে। সেই সঙ্গে লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করা এবং ২০১১ সালের জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের প্রস্তাব ছিল। বিলটির পক্ষে ২৯৮ জন সাংসদ ভোট দিলেও, বিপক্ষে ভোট দিয়েছেন ২৩০ জন।

সূত্রের খবর, শনিবার সকালে মন্ত্রিসভার একটি বৈঠক হয়। যেখানে প্রধানমন্ত্রী মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন না করার জন্য বিরোধী দলগুলিকে “দোষী” বলে অভিহিত করেছেন। সেই সঙ্গে মহিলা বিরোধী হিসেবে দেগে দিয়েছেন। বিরোধী দলগুলির এই অবস্থানের জন্য তিনি সতর্ক করে বলেছেন, আগামী দিনে এর জন্য তাদেরকে রাজনৈতিক মূল্য চোকাতে হবে। মহিলাদের প্রতি বিরোধী দলগুলির নেতিবাচক মানসিকতার বার্তা দেশের গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার কথা বলেন মোদী।

Post Views: 136

Continue Reading

Previous: নির্বাচনের মুখে কমিশনকে নিশানা, ফের আগ্রাসী সুরে অনুব্রত মণ্ডল
Next: ক্রিকেট উপভোগ করো, বৈভবকে বললেন সঙ্গাকারা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.