Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • অপারেশন সিঁদুরের বর্ষপূর্তিতে নেপথ্যে থাকা ভারতীয় সেনার ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

অপারেশন সিঁদুরের বর্ষপূর্তিতে নেপথ্যে থাকা ভারতীয় সেনার ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

Online Desk মে 7, 2026
modi-op-sinddor.png

ওঙ্কার ডেস্ক: অপারেশন সিঁদুরের বর্ষপুর্তি তে দেশের সেনা বাহিনীর ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ৭ মে, পাকিস্তানে স্থিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনী যে হামলা চালিয়েছিল তারই পোশাকি নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় সেনার এই সফল অভিযানের প্রশংসা করে প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, প্রশংসা করেছেন ভারতীয় সেনার বীরত্বের।
প্রধানমন্ত্রী নিজের এক্স পোষ্টে লেখেন, “এক বছর আগে, অপারেশনসিন্দুর চলাকালীন, আমাদের সশস্ত্র বাহিনী তাদের বীরত্ব প্রদর্শন করেছিল এবং যারা আমাদের জনগণের উপর আক্রমণ করেছিল তাদের কড়া জবাব দিয়েছিল”। তিনি আরও লেখেন, “প্রত্যেক ভারতীয় আমাদের সশস্ত্র বাহিনীর জন্য গর্বিত” । তিনি দেশ বাসীকে অপারেশন সিঁদুরের প্রতীকী ছবি প্রত্যেক দেশবাসীকে নিজেদের সমাজ মাধ্যমে পোষ্ট করার আহ্বান জানান। তাঁর কথায়, “এইভাবে আমরা আমাদের দেশের বীর জাওয়ানদের সম্মান জানাতে পারি”।
প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অপারেশন সিঁদুরের বর্ষপুর্তিতে সন্ত্রাসবাদ দমনে কড়া হুঁশায়ারি দিয়েছেন। তিনি বলেছেন, “ভারত যখনই সন্ত্রাসের বিরুদ্ধে কোন কার্মসূচী গ্রহণ করবে, তখন সন্ত্রাস মদত দেওয়া শত্রুরা নিজের মাটিতেও সুরক্ষিত থাকবে না”। তিনি আরও লেখেন, “অপারেশন সিঁদুর জাতীয় সংকল্প ও প্রস্তুতির এক শক্তিশালী প্রতীক”। দেশের সেনা বাহিনীর প্রশংসা করে তিনি লেখেন, ” দেশের গুরুত্বপূর্ণ মুহূর্তে আমাদের সশস্ত্র বাহিনী চূড়ান্ত পদক্ষেপ নিতে সর্বদা প্রস্তুত। এটি আত্মনির্ভরতা অর্জনের পথে ভারতের অগ্রগতির সাক্ষ্য”।

Continue Reading

Previous: চন্দ্রনাথ খুনে উদ্ধার হামলায় ব্যবহৃত গাড়ি, ভুয়ো নম্বরপ্লেটের সন্দেহে জোরদার তদন্ত পুলিশের
Next: সিঙ্গুর মামলায় টাটাদের ক্ষতিপূরণে ৮ সপ্তাহের স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.