Skip to content
জুলাই 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাদল অধিবেশন শুরুর আগে রাহুলকে ‘৫৬ বছর বয়সী যুবক’ বলে খোঁচা প্রধানমন্ত্রী মোদীর

বাদল অধিবেশন শুরুর আগে রাহুলকে ‘৫৬ বছর বয়সী যুবক’ বলে খোঁচা প্রধানমন্ত্রী মোদীর

Online Desk জুলাই 20, 2026
modi-hhh.jpg

ওঙ্কার ডেস্ক: সংসদে বাদল অধিবেশন শুরু হয়েছে সোমবার। এদিনই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস সাংসদকে ‘৫৬ বছর বয়সী যুবক’ বলে খোঁচা দেন মোদী। অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী ‘স্কাইরুট অ্যারোস্পেস’ এর গবেষকদের কথা তুলে ধরেন সোমবার। যাঁদের প্রচেষ্টায় সম্প্রতি রকেট ‘বিক্রম-১’ মহাকাশে পাড়ি দিয়েছে। গবেষকদের ওই দলে থাকা প্রত্যেক সদস্যের গড় বয়স ২৮ বছর। তাঁদের প্রসঙ্গে কথা বলার সময় তিনি বলেন কোনও ‘৫৬ বছর বয়সী যুবক’-এর কথা বলছেন না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তিনি পরোক্ষ ভাবে রাহুলকে আক্রমণ করেছেন।

মোদী সচেতন ভাবেই ‘৫৬’ সংখ্যাটি বেছে নিয়েছেন বলে মনে করা হচ্ছে। কারণ ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদী নিজের ৫৬ ইঞ্চি ছাতির কথা উল্লেখ করেছিলেন। যা নিয়ে বিরোধীরা পরবর্তী সময়ে নানান সমালোচনাও করেছিল। গত ফেব্রুয়ারিতে, প্রাক্তন সেনাপ্রধান এমএম নারাভানের বই থেকে সংসদে উদ্ধৃতি দিতে গেলে রাহুলকে অনুমতি দেওয়া হয়নি। সেই সময় রাহুল গান্ধী মোদীকে কটাক্ষ করে বলেছিলেন, ‘চিন যখন আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তখন সেই ৫৬ ইঞ্চি ছাতির কী হয়েছিল?’ উল্লেখ্য, রাহুল গান্ধী জাপানি মার্শাল আর্ট ‘আইকিডো’-তে ব্ল্যাক বেল্টধারী। রাজনীতিবিদদের প্রথাগত পোশাক কুর্তার বদলে তিনি টি-শার্ট ও কার্গো প্যান্ট পরতে পছন্দ করেন। হাত শিবির সনিয়া তনয়কে যুবনেতা হিসেবে তুলে ধরে জনমানসে।

তবে এদিন ‘৫৬ বছরের যুবক’ বিষয়টি নিয়ে নিজের ভাষণে নিয়ে আর বেশি এগোননি প্রধানমন্ত্রী মোদী। মহাকাশ গবেষণা বিষয়ে তিনি বলেন, গত বছর বাদল অধিবেশনের আগেই এক ভারতীয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছিলেন। এ বছরও হায়দরাবাদের ‘স্কাইরুট অ্যারোস্পেস’ দেশে প্রথম বেসরকারিভাবে তৈরি রকেট ‘বিক্রম-১’-এর সফল উৎক্ষেপণ করেছে ‘মিশন আগমন’-এর আওতায়। এর ফলে আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

Post Views: 58

Continue Reading

Previous: শৌচালয়ে হাতে ফোন দিয়ে শিশুকে যৌন নির্যাতন; গ্রেফতার অভিযুক্ত
Next: বিদেশে নয় এসএসকেএম-এ চিকিৎসা করান, রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে অভিষেককে শর্ত দিল হাইকোর্ট

সম্পর্কিত গল্প

crime-d.jpg

মাইসুরুতে স্ত্রী ও দুই মেয়েকে খুনের পর আত্মঘাতী ব্যবসায়ী, কোথায় দেহ পাওয়া যাবে লিখে গেলেন চিঠি

Online Desk জুলাই 21, 2026
cjp.jpg

সিজেপির বিক্ষোভে সামিল হয়ে জখম হয়েছিলেন পুলিশের মারে, আশঙ্কাজনক অবস্থায় আইসিউতে নেওয়া হল ২০ বছর বয়সী তরুণীকে

Online Desk জুলাই 21, 2026
rahul-protest.jpg

পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কার

Online Desk জুলাই 21, 2026

You may have missed

crime-d.jpg

মাইসুরুতে স্ত্রী ও দুই মেয়েকে খুনের পর আত্মঘাতী ব্যবসায়ী, কোথায় দেহ পাওয়া যাবে লিখে গেলেন চিঠি

Online Desk জুলাই 21, 2026
cjp.jpg

সিজেপির বিক্ষোভে সামিল হয়ে জখম হয়েছিলেন পুলিশের মারে, আশঙ্কাজনক অবস্থায় আইসিউতে নেওয়া হল ২০ বছর বয়সী তরুণীকে

Online Desk জুলাই 21, 2026
rahul-protest.jpg

পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কার

Online Desk জুলাই 21, 2026
MADAN.jpg

মমতাকে অভিষেকের হাত ছেড়ে কর্মীদের পাশে দাঁড়ানোর আবেদন মদনের

Online Desk জুলাই 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.