Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • খামেনেই হত্যাকাণ্ড নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট, জম্মুকাশ্মীরের এক সাংসদ ও মেয়রের বিরুদ্ধে এফআইআর পুলিশের

খামেনেই হত্যাকাণ্ড নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট, জম্মুকাশ্মীরের এক সাংসদ ও মেয়রের বিরুদ্ধে এফআইআর পুলিশের

Online Desk মার্চ 4, 2026
jammu.jpg

ওঙ্কার ডেস্ক: ভুল তথ্য প্রচারের অভিযোগে জম্মুকাশ্মীরের ক্ষমতাসীন দল ন্যাশনাল কনফারেন্সের সাংসদ আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। মেহেদির পাশাপাশি শ্রীনগরের প্রাক্তন মেয়র জুনায়েদ আজিম মাত্তুরের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভয়ের পরিবেশ তৈরি, জনশৃঙ্খলার ব্যাঘাত ঘটানো এবং বেআইনি কার্যকলাপ উস্কে দেওয়ার উদ্দেশ্যে মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে শ্রীনগর পুলিশ দুই নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। দুজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সাধারণ মানুষকে সমাজ মাধ্যমে তথ্য প্রচারের আগে সরকারি এবং বিশ্বাসযোগ্য উৎস থেকে যাচাই করার পরামর্শ দিয়েছে পুলিশ। সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করতে পারে যাচাই না করে এমন তথ্য প্রচার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। আইন অনুসারে আরও ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

এফআইআর দায়ের হওয়ার পর রুহুল্লাহর অফিসের তরফে সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে। তাতে বলা হয়েছে, ‘শ্রীনগরের মানুষ তাঁদের সাংসদকে সরকার-অনুমোদিত শোকবিবৃতি পাঠ করার জন্য নির্বাচিত করেনি। তাঁরা তাঁকে সত্য কথা বলার জন্য ভোট দিয়েছেন। এফআইআরের মাধ্যমে তা অকার্যকর হয় না।’ উল্লেখ্য, মার্কিন-ইজরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খুন হওয়ার পর এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির উপর নিষেধাজ্ঞা জারি করেছে জম্মুকাশ্মীরের প্রশাসন।

Post Views: 36

Continue Reading

Previous: মোদীর ভারত সফরের সময়কালে ইরানে আক্রমণ না করার ব্যখ্যা দিল ইজরায়েলী রাষ্ট্রদূত
Next: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে হেল্পলাইন চালু করল ভারত, খোলা হল কন্ট্রোল রুম

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.