Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে হেল্পলাইন চালু করল ভারত, খোলা হল কন্ট্রোল রুম

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে হেল্পলাইন চালু করল ভারত, খোলা হল কন্ট্রোল রুম

Online Desk মার্চ 4, 2026
iran-war-d.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিম এশিয়া এবং উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা ভারতীয়দের জন্য হেল্পলাইন চালু করল ভারতের বিদেশ মন্ত্রক। সেই সঙ্গে খোলা হয়েছে কন্ট্রোল রুমও। একটি বিজ্ঞপ্তিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, কন্ট্রোল রুমটি সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের টোল ফ্রি হেল্পলাইন নম্বর ১৮০০১১৮৭৯৭। এ ছাড়াও যে নম্বরগুলির কথা জানানো হয়েছে সেগুলি হল +৯১ ১১ ২৩০১ ২১১৩, +৯১ ১১ ২৩০১ ৪১০৪, +৯১ ১১ ২৩০১ ৭৯০৫। ভারতের বিদেশ মন্ত্রক প্রেস বিজ্ঞপ্তিতে মধ্যপ্রাচ্যে থাকা ভারতীয়দের জন্য দেশ ভিত্তিক হেল্পলাইন নম্বর চালু করেছে।

যোগাযোগের নম্বরগুলি হল:
বাহরাইন: +৯৭৩ ৩৯৪১৮০৭১
ইরান: +৯৮ ৯১২৮১০৯১১৫ / +৯৮ ৯১২৮১০৯১০ / +৯৮ ৯১২৮১০৯১০ / +৯৮ ৯৩২১৭৯৩৫৯
ইরাক: +৯৬৪ ৭৭১ ৬৫১ ১১৮৫ / +৯৬৪ ৭৭০৪৪৪ ৪৮৯৯
ইজরাইল: +৯৭২ ৫৪ ৭৫২০৭১১ / +৯৭২ ৫৪ ২৪২৮৩৭৮
জর্ডান: +৯৬২ ৭৭০ ৪২২ ২৭৬
কুয়েত: +৯৬৫ ৬৫৫০১৯৪৬
লেবানন: +৯৬১ ৭৬৮৬০১২৮
ওমান: +৯৬৮ ৯৮২৮২২৭০ (হোয়াটসঅ্যাপ) / ৮০০৭১২৩৪ (টোল ফ্রি)
কাতার: +৯৭৪ ৫৫৬৪৭৫০২
রামাল্লাহ, প্যালেস্টাইন: +৯৭০ ৫৯২৯১৬৪১৮
সৌদি আরব (রিয়াদ): +৯৬৬ ১১ ৪৮৮৪৬৯৭/ ৮০০ ২৪৭ ১২৩৪ (টোল ফ্রি)
সৌদি আরব (জেদ্দা): +৯৬৬ ১২৬৬৪৮৬৬০ / +৯৬৬ ১২ ২৬১৪০৯৩
সংযুক্ত আরব আমিরাত: +৯৭১ ৫৪৩০৯০৫৭১ (হোয়াটসঅ্যাপ) / ৮০০ ৪৬৩৪২ (টোল ফ্রি)

পশ্চিম এশিয়া যুদ্ধ পঞ্চম দিনে পড়েছে। এই আবহে ভারতীয় নাগরিকদের সহায়তার জন্য পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। এর আগে, মঙ্গলবার রাতে, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক ঘোষণা করেছিল, পশ্চিম এশিয়ায় আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে আনতে বুধবার ভারতীয় বিমান সংস্থাগুলি ৫৮টি বিমান মোতায়েন করবে। উল্লেখ্য, ইজরায়েলি ও মার্কিন হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেইনেইয়ের মৃত্যুকে কেন্দ্র করে যুদ্ধ ছড়িয়ে পড়েছে পশ্চিম এশিয়ায়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এর তথ্য অনুসারে, ইজরায়েলি ও মার্কিন হামলায় ৭৮৭ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তেহরান জানিয়েছে, মিনাবে একটি গার্লস স্কুলে হামলায় ১৬৫ জনের মৃত্যু হয়েছে।

Post Views: 112

Continue Reading

Previous: খামেনেই হত্যাকাণ্ড নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট, জম্মুকাশ্মীরের এক সাংসদ ও মেয়রের বিরুদ্ধে এফআইআর পুলিশের
Next: স্বার্থ চরিতার্থ না হওয়া পর্যন্ত হামলা চলবে; ইরানকে হুমকি ট্রাম্পের

সম্পর্কিত গল্প

NEET.jpg

নিটের পুনঃপরীক্ষায় বজ্রআঁটুনি, ২১ জুন পর্যন্ত লকডাউনে প্রশ্ন প্রস্তুতকারীরা

Online Desk জুন 8, 2026
SHUKENDU.jpg

রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর রায়, ছাড়লেন তৃণমূলের পদও

Online Desk জুন 8, 2026
Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026

You may have missed

NEET.jpg

নিটের পুনঃপরীক্ষায় বজ্রআঁটুনি, ২১ জুন পর্যন্ত লকডাউনে প্রশ্ন প্রস্তুতকারীরা

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইরানিদের উন্মাদ বলে কটাক্ষ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের!

Online Desk জুন 8, 2026
SHUKENDU.jpg

রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর রায়, ছাড়লেন তৃণমূলের পদও

Online Desk জুন 8, 2026
trump-128000.jpg

‘হয় আপনি অসৎ, না হয় বোকা!’, সঞ্চালিকাকে আক্রমণ করে লাইভ অনুষ্ঠান ছাড়লেন ট্রাম্প

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.