Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মোদীর ইজরায়েল সফর: ভারত পাবে ‘গোল্ডেন হরাইজন’, তেল আভিভে চালু হবে ইউপিআই

মোদীর ইজরায়েল সফর: ভারত পাবে ‘গোল্ডেন হরাইজন’, তেল আভিভে চালু হবে ইউপিআই

Online Desk ফেব্রুয়ারি 26, 2026
modi-netaniyahu.jpg

ওঙ্কার ডেস্ক: ভারত ও ইজরায়েল, দুই দেশের মধ্যে সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মউ স্বাক্ষরিত হতে চলেছে। সূত্রের খবর, ইজরায়েলের কাছ থেকে নয়াদিল্লি গোল্ডেন হরাইজন মিসাইল পেতে চলেছে। পাশাপাশি নেতানিয়াহুর দেশে চালু হতে চলেছে ইউপিআই সিস্টেম।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধুর চেয়েও বেশি বলে উল্লেখ করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার তেল আভিভে নামে মোদীর বিশেষ বিমান। ভারতের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান বেঞ্জামিন নেতানিয়াহু। সূত্রের খবর, ভারতকে অত্যাধুনিক মারণাস্ত্রের প্রযুক্তি দেবে ইজরায়েল। ‘আয়রন ডোম’, ‘আয়রন বিম’ এবং ‘গোল্ডেন হরাইজনে’র মতো বিশ্বের দ্রুততম মিসাইল রয়েছে সেই তালিকায়। উল্লেখ্য, বুধবারই ইজরায়েলের সংসদে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী। সেই ভাষণে মোদী বলেন, ‘আজকের অনিশ্চিত পৃথিবীতে ভারত এবং ইজরায়েলের মতো আস্থাবান দু’টি দেশের মধ্যে শক্তপোক্ত অংশীদারিত্ব অত্যন্ত জরুরি।’

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদী এর আগে ২০১৭ সালে ইজরায়েল সফর করেছিলেন। তার পর এটি মোদীর দ্বিতীয় সফর দেশটিতে। ২০২৩ সালের ৭ অক্টোবর-এর নৃশংস হামলার পর ইজরায়েলের পাশে দাঁড়ানোর জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু। প্রধানমন্ত্রী মোদী প্রথম বিশ্ব স্তরের নেতাদের মধ্যে এক জন যিনি হামাসের হামলার নিন্দা করেছিলেন। যে হামলায় প্রায় ১,২০০ ইজরায়েলি নিহত হয়েছিলেন এবং প্রায় ২৫০ জনকে অপহরণ করা হয়েছিল।

Post Views: 42

Continue Reading

Previous: মোদীর ইজরাইল সফরের মাঝেই ভারতের উপর হতাশ ইরান; চাহাবার বন্দর নিয়ে জল্পনা
Next: সোশ্যাল মিডিয়ায় আর পাওয়া যাবে না সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীকে! হঠাৎ-ই সমাজমাধ্যম ছাড়ার সিদ্ধান্ত গায়িকার

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.