Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রিয়ঙ্কার সঙ্গে বৈঠক পিকের, ফের কি ভোটকুশলীর ভূমিকায় জন সুরজ পার্টির নেতা?

প্রিয়ঙ্কার সঙ্গে বৈঠক পিকের, ফের কি ভোটকুশলীর ভূমিকায় জন সুরজ পার্টির নেতা?

Online Desk ডিসেম্বর 15, 2025
pk-priyanka.jpg

ওঙ্কার ডেস্ক: প্রাক্তন ভোটকুশলী তথা জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর বৈঠক করলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে। গত সপ্তাহে দিল্লিতে এই বৈঠক হয় বলে সূত্রের খবর। প্রশান্ত কিশোরের সঙ্গে একান্তে কথা হয়েছে কেরলের ওয়েনাডের সাংসদের। যদিও দুই পক্ষের তরফে এই বৈঠকের বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি। হাত শিবির বৈঠকের কথা মেনে নিলেও, সেটি খুবই ছোটখাটো বিষয় হিসেবে প্রতিপন্নের চেষ্টা করছে।

পিকে এবং প্রিয়ঙ্কার মধ্যে এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। ভোট কুশলী নাকি জন সুরজ পার্টির নেতা হিসেবে তিনি এই বৈঠকে অংশ নিলেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। উল্লেখ্য, গত মাসে বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সে রাজ্যে ধরাশায়ী হয়েছে পিকের জন সুরজ পার্টি। কংগ্রেসও আশানুরূপ ফল করতে পারেনি। প্রশান্ত কিশোরের নতুন দল বিজেপি বা বিরোধীদের ভোট কাটতে পারেন বলে মনে করা হয়েছিল। ২৩৮ আসনে প্রার্থী দিয়ে পিকের দল একটিতেও জয় পায়নি। মাত্র দুটি আসনে জমানত রক্ষা করতে পেরেছে। পাশাপাশি কংগ্রেস ৬০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে‌ জয় পেয়েছে মাত্র ছয়টিতে। ২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচনে হাত শিবির‌ ১৯টি আসনে জয় পেয়েছিল।

প্রসঙ্গত, ভোটকুশলী হিসেবে ভারতের রাজনীতিতে নিজের একটা শক্তিশালী জায়গা করে নিয়েছেন পিকে। দিল্লিতে আপের সঙ্গে থেকে শুরু করে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটকুশলীর কাজ করেছেন। বর্তমানে নিজেই রাজনৈতিক দল গড়েছেন। ২০১৯ এর লোকসভা ভোটে পরাজয়ের পর তৎকালীন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী পিকের সঙ্গে বৈঠক করেছিলেন, হাত শিবিরকে কী ভাবে দাঁড় করানো যায় সেই লক্ষ্যে। যদিও সেই পরিকল্পনা পরবর্তীতে ভেস্তে যায়।

Post Views: 198

Continue Reading

Previous: রাজ্য পর্যটন দফতরের নজরে ব্যারাকপুর, ইতিহাসে-নিসর্গে নতুন রূপে গঙ্গা লাগোয়া শিল্পাঞ্চল
Next: আইএস-এর সঙ্গে যুক্ত অস্ট্রেলিয়া গুলিকান্ডের হামলাকারী; ছয় বছর ধরে নিরাপত্তাবাহিনীর নজরে ছিল নাভিদ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.