Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রাজ্য পর্যটন দফতরের নজরে ব্যারাকপুর, ইতিহাসে-নিসর্গে নতুন রূপে গঙ্গা লাগোয়া শিল্পাঞ্চল

রাজ্য পর্যটন দফতরের নজরে ব্যারাকপুর, ইতিহাসে-নিসর্গে নতুন রূপে গঙ্গা লাগোয়া শিল্পাঞ্চল

Online Desk ডিসেম্বর 15, 2025
B-1.jpg

প্রতীতী ঘোষ, ব্যারাকপুর : ব্যারাকপুরের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলিতে সারা বছরই ভিড় জমান দর্শনার্থীরা। শীতের সময় দর্শনার্থীদের বাড়তি উৎসাহকে কাজে লাগাতে এবার উদ্যোগী হল রাজ্য সরকার। রাজ্যের পর্যটন মানচিত্রে ব্যারাকপুর শিল্পাঞ্চলের আকর্ষণ বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। জোর কদমে চলছে তার প্রস্তুতি।

শীতের মিঠে রোদ গায়ে মেখে পিকনিক বা ছুটিতে কাছেপিঠে ঘুরতে যান অনেকেই। এদিক থেকে কলকাতার পার্শ্ববর্তী জেলা উত্তর ২৪ পরগণার ব্যারাকপুর হল অন্যতম পছন্দের জায়গা। ব্যারাকপুর এলাকার যেমন ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, তেমনি রয়েছে এর প্রাকৃতিক বৈশিষ্ট। গঙ্গা লাগোয়া গাছগাছালির মধ্যে মনোরম পরিবেশ, এখানে ওখানে ঐতিহাসিক নিদর্শন এবং তুলনামূলক নিরিবিলি জায়গা যা এক বেলা বা একদিনের জন্য খুবই উপযুক্ত। বাজেটও থাকে হাতের মুঠোয়। তাই ব্যারাকপুরকে বাংলার পর্যটন মানচিত্রে জায়গা করে দিতে উদ্যোগী হয়েছে রাজ্যের পর্যটন দফতর। সুযোগ সুবিধা বাড়লে পর্যটকের আনাগোনা বাড়বে, স্থানীয় ব্যবসায়ী এবং পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও লাভবান হবেন। এই পরিকল্পনার তত্বাবধানে আছেন ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী। সম্প্রতি ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক ঐতিহাসিক পর্যটনস্থল ঘুরে দেখেন তিনি। মহকুমা শাসক বলেন, “ব্যারাকপুর একটি ঐতিহাসিক শহর। বহু স্মৃতি বিজড়িত এই শহরের পর্যটন গুরুত্ব রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন পর্যটনস্থল উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।”

গঙ্গা বরাবর ব্যারাকপুরে রয়েছে অনেকগুলি ঘাট। যেমন- গান্ধীঘাট, রানী রাসমণি ঘাট, মঙ্গল পান্ডে ঘাট। এছাড়া রয়েছে রামপ্রসাদ ভিটে, বঙ্কিম ভবনের মতো ইতিহাস বিজড়িত জায়গা, যা পর্যটকদের মন জয় করে। তাই সেখানে পর্যটকদের আরও বেশি স্বাচ্ছন্দ দিতে বেশকিছু ব্যবস্থা নিতে চায় প্রসাশন। এছাড়াও ঐতিহাসিক স্থান ব্যারাকপুর গান্ধী ঘাট ও তার সংলগ্ন এলাকাকে দৃশ্যসুন্দর করে তুলতে ব্যাবস্থা নেওয়া হচ্ছে। জোর দেওয়া হচ্ছে সবুজায়নের। তাই ইতিহাসে, নৈসর্গে পর্যটকদের কাছে নবরূপে সেজে উঠছে ব্যারাকপুর।

Post Views: 244

Continue Reading

Previous: মুল্লানপুরে এক ওভারে সাত ওয়াইড দিয়েছিলেন অর্শদীপ, ধর্মশালায় জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন তিনি
Next: প্রিয়ঙ্কার সঙ্গে বৈঠক পিকের, ফের কি ভোটকুশলীর ভূমিকায় জন সুরজ পার্টির নেতা?

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.