Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • মুল্লানপুরে এক ওভারে সাত ওয়াইড দিয়েছিলেন অর্শদীপ, ধর্মশালায় জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন তিনি

মুল্লানপুরে এক ওভারে সাত ওয়াইড দিয়েছিলেন অর্শদীপ, ধর্মশালায় জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন তিনি

Online Desk ডিসেম্বর 15, 2025
arshdeep-singh.jpg

ওঙ্কার ডেস্ক: দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে লজ্জার হার হেরেছিল টিম ইন্ডিয়া। তবে মুল্লানপুরের সেই পরাজয়ের গ্লানি কেটেছে ধর্মশালায়। রবিবার তৃতীয় ম্যাচে জয় পেয়ে ভারত সিরিজে ২-১ এ এগিয়ে গিয়েছে। এদিনের জয়ের পিছনে বোলারদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। যে অর্শদীপ সিংহ মুল্লানপুরে এক ওভারে সাত ওয়াইড দিয়েছিলেন, তিনি ফিরলেন নিজের চেনা ছন্দে। চার ওভারে পকেটে পুরেছেন দুটি উইকেট। রান দিয়েছেন ১৩।

রবিবারের ম্যাচে অর্শদীপ যে ভাল পারফরম্যান্স করেছেন তাঁর জন্য কোচ গৌতম গম্ভীরকে কৃতিত্ব দিচ্ছেন তিনি। দ্বিতীয় ম্যাচে খলনায়ক হয়েছিলেন ওই বোলার। কিন্তু ধর্মশালার ম্যাচের পর তিনিই সেরা। অর্শদীপ বলেন, ‘আমি মাঠে যখন ঢুকি তখন অনেকেই বলেছিল, এটাও তোমার ঘরের মাঠ। সেটা মোটেও নয়। আগের ম্যাচটা ছিল একটা খারাপ দিন। সে কারণে এই ম্যাচে ভাল পারফরম্যান্স করতে চেয়েছিলাম।’ ওই বোলার জানান, এদিন আলাদা কিছু করিনি। ঠিকঠাক জায়গায় বলটা রাখতে চেয়েছিলাম কেবল।

রবিবারের ম্যাচে অর্শদীপ যেমন ভাল বল করেছেন, তেমন নজর কেড়েছেন বরুণ। তিনি চার ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। ম্যাচের পর বরুণ জানান, ‘বোলারদের নিয়ে ভাল একটা মিটিং করেছিলাম আমরা। একে অপরের সঙ্গে কথা বলেছি। কোথায় ভুল হয়েছে আমরা বুঝতে পেরেছিলাম। তাই এই ম্যাচে ঠিক করতে চেয়েছিলাম।’ তিনি আরও বলেন, ‘বল ঘোরার থেকে এদিন বেশি পিছলে যাচ্ছিল। তাই সে দিকেই লক্ষ্য দিতে চেয়েছিলাম।’ প্রসঙ্গত, রবিবার টি-টোয়েন্টিতে ৫০টি উইকেট হয়েছে বরুণের। তবে সে বিষয়টি তিনি নিজেও জানতেন না। মনে করিয়ে দেওয়ার পর বরুণ বললেন, ‘ভাল লাগছে।’

Post Views: 187

Continue Reading

Previous: সাংসদ করানোর প্রতিশ্রুতি দিয়ে আড়াই কোটি টাকা নেওয়ার অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার বিরোধী দলনেতার
Next: রাজ্য পর্যটন দফতরের নজরে ব্যারাকপুর, ইতিহাসে-নিসর্গে নতুন রূপে গঙ্গা লাগোয়া শিল্পাঞ্চল

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.