Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সাংসদ করানোর প্রতিশ্রুতি দিয়ে আড়াই কোটি টাকা নেওয়ার অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার বিরোধী দলনেতার

সাংসদ করানোর প্রতিশ্রুতি দিয়ে আড়াই কোটি টাকা নেওয়ার অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার বিরোধী দলনেতার

Online Desk ডিসেম্বর 15, 2025
suvendu-111.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আড়াই কোটি টাকা নেওয়ার অভিযোগ! অভিযোগ, এক শিক্ষককে সাংসদ বানানো এবং তাঁর পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার নামে এই বিপুল পরিমাণ টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী। যদিও অভিযোগ অস্বীকার করেছেন নন্দীগ্রামের বিধায়ক। ইতিমধ্যে বিষয়টি নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

জানা গিয়েছে অভিযোগকারী শিক্ষকের নাম অনিমেষ গিরি। তিনি পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসিন্দা। পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক। তাঁর অভিযোগ, পরিবারের সদস্যদের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, তাঁকে সাংসদ করানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আর এই একাধিক প্রতিশ্রুতি দিয়ে শুভেন্দু অধিকারী কয়েক দফায় প্রায় আড়াই কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ। অনিমেষ দাবি করেন, তিনি টাকা দিলেও প্রতিশ্রুতি মতো কাজ করেননি শুভেন্দু অধিকারী। এদিকে পুরো টাকাও ফেরত দেননি। এমনকি বিষয়টি ওই শিক্ষক সঙ্ঘ পরিবারের নজরে আনেন। অভিযোগ, সঙ্ঘের তরফে টাকা ফেরানোর নির্দেশ দেওয়া হলেও শুভেন্দু সেই নির্দেশ পালন করেননি

তাই বিষয়টি জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে চিঠি লিখেছেন অনিমেষ। যে চিঠির প্রতিলিপি প্রকাশ্যে এসেছে ইতিমধ্যে। সেই চিঠিকে অস্ত্র করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। শুভেন্দুকে নিশানা করতে শুরু করেছে জোড়াফুল শিবির। তবে অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। ওই শিক্ষক তৃণমূলের মদতে অসত্য অভিযোগ করছেন বলে দাবি করা হয়েছে।

Post Views: 177

Continue Reading

Previous: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে জয় পেয়ে সিরিজে এগিয়ে ভারত
Next: মুল্লানপুরে এক ওভারে সাত ওয়াইড দিয়েছিলেন অর্শদীপ, ধর্মশালায় জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন তিনি

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.