Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে জয় পেয়ে সিরিজে এগিয়ে ভারত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে জয় পেয়ে সিরিজে এগিয়ে ভারত

Online Desk ডিসেম্বর 15, 2025
india-south.jpg

ওঙ্কার ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি ২০ ম্যাচে জয় পেল মেন ইন ব্লু। ফলে সিরিজে ২-১ এ এগিয়ে গেল ভারতীয় দল। ভারতের বোলাররা ঘুরে দাঁড়ানোয় এই জয় সহজ হয়েছে হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

শনিবার টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন সূর্যকুমার যাদবরা। নতুন বলে ভারতীয় পেসারেরা নিজেদের ছন্দে ফেরেন এদিন। ১১৭ রানে আটকে যায় দক্ষিণ আফ্রিকা। সেই রান সহজে তাড়া করে ইন্ডিয়া। ২৫ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যায় টিম ইন্ডিয়া। তবে এদিন আশানুরূপ খেলতে পারলেন না শুভমন গিল ও সূর্যকুমার যাদব। ধর্মশালাতেও শূন্য রানে আউট হতে হতে বেঁচে গিয়েছেন শুভমন। রিভিউ নিয়ে সুযোগ পান খেলার। মাত্র ২৮ বল খেলতে পেরেছেন তিনি। রান করেছেন ২৮। পিচে থাকাকালীন পাঁচটি চার মারেন। বাকি ৮ রান করতে খরচ করেছেন ২৩ বল।

ক্রীড়া বিশেষজ্ঞদের মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপ এগিয়ে আসছে। এই আবহে শুভমন ও গম্ভীরের উপর চাপ বাড়ছে কারণ শুভমন রান না পেলে প্রশ্নের মুখে পড়তে হবে কোচ গম্ভীরকে। সূর্য ১১ বলে ১২ রান করে আউট হন। দু’টি চার মারেন তিনি। ধর্মশালায় বুমরাহের বদলে হর্ষিতকে এবং অক্ষর পটেলের বদলে কুলদীপ যাদবকে খেলার সুযোগ দেওয়া হয়। কারণ বুমরাহ মুম্বইয়ে নিজের বাড়ি ফিরে গিয়েছেন বিশেষ কারণে। অক্ষর ফিট নয়। ব্যাটিং এ নেমে ভারত ১৫.৫ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলেন। তিলক ২৫ রান ও শিবম দুবে ১০ রান করে অপরাজিত থাকেন।

Post Views: 213

Continue Reading

Previous: অস্ট্রেলিয়ায় গুলিকান্ডের পর আগ্নেয়াস্ত্র নিয়মে কড়াকড়ি দেশে; হামলার নেপথ্যের কারণ খুঁজতে তৎপর প্রশাসন
Next: সাংসদ করানোর প্রতিশ্রুতি দিয়ে আড়াই কোটি টাকা নেওয়ার অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার বিরোধী দলনেতার

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.