Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ডাক্তারকে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ফাঁদে ফেলে ১০ লক্ষ টাকা হাতানোর অভিযোগ, গ্রেফতার পাঞ্জাবের এক ব্যক্তি

ডাক্তারকে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ফাঁদে ফেলে ১০ লক্ষ টাকা হাতানোর অভিযোগ, গ্রেফতার পাঞ্জাবের এক ব্যক্তি

Online Desk জানুয়ারি 19, 2026
cyber-1280.jpg

ওঙ্কার ডেস্ক: ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে এক মহিলা ডাক্তারের কাছ থেকে ১০ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। ঘটনার তদন্তে নেমে উত্তর কেরলের কান্নুর সিটি সাইবার পুলিশ গ্রেফতার করল পাঞ্জাবের এক ব্যক্তিকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির জীবন রাম (২৮)। পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা তিনি।

অভিযোগ, ওই ব্যক্তি এক মহিলা ডাক্তারকে ‘ডিজিটাল গ্রেফতারের’ ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, গত ৩০ নভেম্বর ঘটনাটি ঘটেছিল। প্রতারকরা টাকা হাতানোর জন্য সিবিআই আধিকারিক হিসেবে পরিচয় দিয়েছিলেন। মুম্বইয়ের সিবিআই অফিসারপরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে ওই ডাক্তারের সঙ্গে তারা যোগাযোগ করে।

প্রতারকরা ওই মহিলা চিকিৎসকের কাছে দাবি করেন, তাঁর নামে বেআইনি আর্থিক লেনদেনের একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি মিটমাট করার জন্য টাকা চায় প্রতারকরা। অভিযোগ, প্রতারকদের ফাঁদে পড়ে ওই ডাক্তার বিভিন্ন অ্যাকাউন্টে ১০ লক্ষ ৫০ হাজার টাকা পাঠান। সেই টাকা ব্যাঙ্ক থেকে তুলেও নেয় প্রতারকরা। পুলিশ কমিশনার নিধিনরাজ পি-এর নির্দেশে কান্নুর সিটি পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে লুধিয়ানার একটি গ্রাম থেকে গ্রেফতার করে। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত গা ঢাকা দেওয়ার জন্য একাধিকবার জায়গা বদল করেছে। তা সত্ত্বেও কেরল পুলিশের ওই দলটি পাঞ্জাবে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পাঁচ দিন ধরে নজরদারি চালায়। অবশেষে তাকে পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ।

Continue Reading

Previous: নির্বাচন কমিশন নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে; বাংলাদেশে ভোটের আগে সংশয় বিএনপির তারেকের
Next: বাংলা সিনেমায় নতুন অধ্যায় গড়তে চলেছে দেশু-৭, ১০ মাস আগে শুরু হল ছবির টিকিট বুকিং

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.