Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • নির্বাচন কমিশন নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে; বাংলাদেশে ভোটের আগে সংশয় বিএনপির তারেকের

নির্বাচন কমিশন নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে; বাংলাদেশে ভোটের আগে সংশয় বিএনপির তারেকের

Online Desk জানুয়ারি 19, 2026
taraque-rehmman.png

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আবারও বিতর্কের আবহ তৈরি হল। প্রধান বিরোধী দল বিএনপি অভিযোগ তুলেছে, বাংলাদেশের নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তা নিরপেক্ষতার সীমা লঙ্ঘন করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। দলের দাবি, এই ধরনের ভূমিকা অব্যাহত থাকলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের অধীন বিভিন্ন স্তরের আধিকারিক, বিশেষ করে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং প্রশাসনের সঙ্গে যুক্ত কিছু কর্মকর্তার আচরণে স্পষ্ট পক্ষপাতের ছাপ দেখা যাচ্ছে। অভিযোগ, মনোনয়নপত্র যাচাই, প্রার্থীদের বিরুদ্ধে আপত্তি গ্রহণ কিংবা প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমান আচরণ করা হচ্ছে না। এর ফলে বিরোধী প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন বলে দাবি বিএনপির।
এই অভিযোগ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। তিনি নির্বাচন কমিশনের কাছে দাবি করেছেন, যেসব কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে, তাদের ভূমিকা তদন্ত করে প্রয়োজন হলে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হোক। পাশাপাশি নির্বাচন পরিচালনায় কমিশনের কঠোর ও নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।
বিএনপির অভিযোগের তালিকায় আরও রয়েছে পোস্টাল ব্যালট সংক্রান্ত অনিয়ম, ভোটার স্থানান্তর নিয়ে অস্পষ্টতা এবং ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ। দলের দাবি, এসব বিষয় নির্বাচনী আচরণবিধির পরিপন্থী এবং নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলছে।
অন্যদিকে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, কমিশন কোনও রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত দেখায়নি এবং সমস্ত সিদ্ধান্ত আইন ও বিধি মেনেই নেওয়া হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য, নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে কমিশন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং সব পক্ষের অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
ভোটের আগে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এই অভিযোগ পাল্টা অভিযোগ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। বিরোধী দলের আশঙ্কা ও কমিশনের আশ্বাসের মাঝে সাধারণ ভোটারদের নজর এখন একটাই প্রশ্ন, আসন্ন নির্বাচন কতটা অবাধ ও নিরপেক্ষ হতে চলেছে।

Post Views: 258

Continue Reading

Previous: বেলডাঙার পরিস্থিতি উদ্বেগজনক, কেন্দ্রীয় বাহিনীর দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা
Next: ডাক্তারকে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ফাঁদে ফেলে ১০ লক্ষ টাকা হাতানোর অভিযোগ, গ্রেফতার পাঞ্জাবের এক ব্যক্তি

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.