Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বেলডাঙার পরিস্থিতি উদ্বেগজনক, কেন্দ্রীয় বাহিনীর দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা

বেলডাঙার পরিস্থিতি উদ্বেগজনক, কেন্দ্রীয় বাহিনীর দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা

Online Desk জানুয়ারি 19, 2026
hc.jpg

ওঙ্কার ডেস্ক: পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করে হাই কোর্টে দুটি জনস্বার্থ মামলা দায়ের। সোমবার প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে, মামলাগুলি দাখিল করার অনুমতি দেন তিনি। সূত্রের খবর, মঙ্গলবার এই মামলাগুলির শুনানির সম্ভাবনা রয়েছে।
হাইকোর্ট সূত্রে খবর, বেলডাঙায় স্থানীয় প্রশাসনের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট গুরুতর। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন আবেদনকারীরা।
গত বছর মুর্শিদাবাদের সামশেরগঞ্জ একের পর এক অশান্তির জেরে উত্তপ্ত হয়েছিল। তখন কলকাতা হাই কোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছিল, অবিলম্বে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। সেই উদাহরণ তুলে ধরে সোমবার বেলডাঙার ক্ষেত্রেও ফের কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানানো হয়েছে জনস্বার্থ মামলায়।
মঙ্গলবারই মামলাটি তালিকাভুক্ত করা হয়েছে। ভিনরাজ্যে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের খুনের প্রতিবাদে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত বেলডাঙা। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন সাংবাদিকরা। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ।
তবে বেলডাঙার ঘটনায় বিরোধীদের অভিযোগ, পরিস্থিতি সামলাতে পুলিশ নামলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পুলিশি তৎপরতা বাড়লেও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Post Views: 196

Continue Reading

Previous: বিপাকে বাংলাদেশ, লিটনরা খেলতে না এলে বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড
Next: নির্বাচন কমিশন নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে; বাংলাদেশে ভোটের আগে সংশয় বিএনপির তারেকের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.