Skip to content
জুলাই 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পুরীতে বিকেল ৪টেয় রথের দড়িতে পড়বে টান, উৎসবে সামিল লক্ষ লক্ষ ভক্ত

পুরীতে বিকেল ৪টেয় রথের দড়িতে পড়বে টান, উৎসবে সামিল লক্ষ লক্ষ ভক্ত

Online Desk জুলাই 16, 2026
rath.jpg

ওঙ্কার ডেস্ক: রথযাত্রা উপলক্ষে ওড়িশার পুরীতে শ্রীমন্দির চত্বরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম। বৃহস্পতিবার ভোর থেকেই ভক্তদের ভিড় মন্দিরে। দেশের বিভিন্ন রাজ্য থেকে পূণ্যার্থীরা সামিল হয়েছেন পুরীতে। এ ছাড়া দেশের বাইরে থেকেও বহু পুণ্যার্থী এসেছেন। জগন্নাথ মন্দিরের তরফে জানানো হয়েছে, এদিন বিকেল ৪টেয় রথের দড়িতে টান দেবেন ভক্তবৃন্দ। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা তিনটি আলাদা আলাদা রথে চেপে গুণ্ডিচা মন্দিরের উদ্দেশে রওনা দেবেন।

অন্য দিকে বৃহৎ এই উৎসব ঘিরে শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। বিশেষ যান নিয়ন্ত্রণেরও ব্যবস্থা করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকেই রাস্তায় মোতেয়ন রয়েছে পুলিশ। নজরদারির জন্য বসানো সিসিটিভি এবং কাজে লাগানো হয়েছে একাধিক ড্রোন। পুজোর নানান আচার শুরু হয়েছে পুরীতে। জগন্নাথ মন্দিরের এক আধিকারিক বলেন, ভোর ৬টায় মঙ্গল আরতির মাধ্যমে রথের সূচনা হয়েছে। এরপর মৈলম, তড়প লাগি, রোষ হোম, অবকাশ, সূর্যপুজো, দ্বারপাল পুজো এবং সকালের ভোগের অনুষ্ঠান হয়। পাহান্ডি পর্বে গর্ভগৃহ থেকে দেবমূর্তিগুলিকে রথে তোলা হয়। সমস্ত রীতি শেষ হওয়ার পর বিকেল ৪টেয় শুরু হবে রথ টানা।

উল্লেখ্য, পুরীতে প্রতি বছর নতুন কাঠ দিয়ে রথ তৈরি করা হয়। আগের রথ পরের বছর ব্যবহৃত হয় না। রথের দড়ি টানায় কোনও ভেদাভেদ নেই। সব ধর্ম ও বর্ণের মানুষ রশি টানাতে অংশ নিতে পারেন। জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১৬ জুলাই রথযাত্রার পর ২০ জুলাই হবে বহুড়া যাত্রা বা প্রত্যাবর্তন। ২৪ জুলাই সোনা বেশ, ২৬ জুলাই আধর পান এবং ২৭ জুলাই নীলাদ্রি বিজ হবে।

Post Views: 24

Continue Reading

Previous: ফাইনালে উঠেও সমস্যায় মেসিরা! নিয়ম ভেঙে ফাঁপরে আর্জেন্টিনা
Next: ডিজেল ও এটিএফ রফতানিতে উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, কমল পেট্রল রফতানি শুল্ক

সম্পর্কিত গল্প

suvendu-cmwb.jpg

রাজ্যের সমস্ত স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 16, 2026
ram-mandir.png

‘রাম মন্দির থেকে ভুয়া ভক্তদের টাকাই চুরি হয়েছে’, দাবি উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার সতীশ মাহানার

Online Desk জুলাই 16, 2026
death-f.jpg

কুকুরের দড়ি দিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে খুন, এর পর আত্মহত্যা যুবকের

Online Desk জুলাই 16, 2026

You may have missed

suvendu-cmwb.jpg

রাজ্যের সমস্ত স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 16, 2026
F.jpg

রথযাত্রায় খিদিরপুরের কাছে আটকাল বাগানের জয়ের রথ

Online Desk জুলাই 16, 2026
ram-mandir.png

‘রাম মন্দির থেকে ভুয়া ভক্তদের টাকাই চুরি হয়েছে’, দাবি উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার সতীশ মাহানার

Online Desk জুলাই 16, 2026
death-f.jpg

কুকুরের দড়ি দিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে খুন, এর পর আত্মহত্যা যুবকের

Online Desk জুলাই 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.