Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লিতে পড়ুয়াদের উপর পুলিশি হামলা নিয়ে সংসদে আলোচনা চান রাহুল

দিল্লিতে পড়ুয়াদের উপর পুলিশি হামলা নিয়ে সংসদে আলোচনা চান রাহুল

Online Desk জুলাই 21, 2026
rahul-ddv.jpg

ওঙ্কার ডেস্ক: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোমবার উত্তাল হয়েছে রাজধানী দিল্লি। ককরোচ জনতা পার্টির ডাকে সংসদ অভিযানে সামিল হয়েছিলেন পড়ুয়ারা। সেই অভিযানে বিক্ষোভকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ উঠেছিল। এবার এই বিষয়টি নিয়ে সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ‘পুলিশি বর্বরতা’ নিয়ে সংসদে আলোচনার দাবি জানালেন কংগ্রেস সাংসদ।

রাহুল প্রশ্ন তোলেন, পড়ুয়াদের উপর পুলিশের দমন-পীড়ন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন নীরবতা পালন করছেন। তাঁর দাবি, দিল্লিতে সোমবার যা ঘটেছে তার জন্য প্রধানমন্ত্রীকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। সংসদের বাইরে দাঁড়িয়ে সনিয়াতনয় বলেন, ‘প্রধানমন্ত্রী কেন নীরব? পুলিশ যাদের পিটিয়েছে, সেই পড়ুয়াদের কাছে তিনি ক্ষমাও চাননি। তাঁর উচিত মুখ খোলা এবং এই অরাজকতা বন্ধ করা।’ কংগ্রেস সূত্রের খবর, খুব শীঘ্রই রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী দিল্লির আরএমএল হাসপাতালে চিকিৎসাধীন থাকা আহত আন্দোলনকারীদের সঙ্গে দেখা করবেন। মঙ্গলবার সকালে সংসদের অধিবেশন শুরুর আগে কংগ্রেস নেতা লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে ছাত্রছাত্রীদের উপর পুলিশি হামলা নিয়ে আলোচনার দাবি জানান। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট: সোমবার ছাত্রছাত্রীদের উপর যে বর্বরতা চালানো হয়েছে, পরীক্ষা সংক্রান্ত সঙ্কট নিয়ে সরকারের চরম দায়বদ্ধতার যে অভাব রয়েছে, তা নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে হবে।’

ছাত্রছাত্রীদের উপর পুলিশি নির্যাতনের বিষয়টি ধামাচাপা পড়তে দেবেন না বলে মন্তব্য করেছেন রাহুল। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য বিরোধীরা লড়াই চালিয়ে যাবে। রাহুলের কথায়, ‘বিরোধীরা বিষয়টিকে চাপা পড়তে দেবে না। আমরা নিশ্চিত করব রাজপথ থেকে সংসদ—সর্বত্রই পড়ুয়াদের কণ্ঠস্বর যেন শোনা যায়।’

Post Views: 36

Continue Reading

Previous: ইউক্রেন উপকূলে ভারতীয় বাণিজ্যিক জাহাজে হামলার জেরে মৃত্যু ৪ নাবিকের; রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব দিল্লীর
Next: দিল্লিতে শহিদ দিবস পালন প্রাক্তন তৃণমূল সাংসদদের; গান গেয়ে শহিদ তর্পন কাকলিদের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.