Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লিতে শহিদ দিবস পালন প্রাক্তন তৃণমূল সাংসদদের; গান গেয়ে শহিদ তর্পন কাকলিদের

দিল্লিতে শহিদ দিবস পালন প্রাক্তন তৃণমূল সাংসদদের; গান গেয়ে শহিদ তর্পন কাকলিদের

Online Desk জুলাই 21, 2026
ncpi.png

ওঙ্কার ডেস্ক: ২১ জুলাই উপলক্ষে দিল্লির রাজঘাটে স্মরণসভার আয়োজন করল এনসিপিআই। দলের পক্ষ থেকে জানানো হয়, গণতন্ত্র, ভোটাধিকার এবং সাংবিধানিক অধিকারের দাবিতে প্রাণ হারানো ১৩ জন শহিদকে জাতীয় স্তরে স্মরণ জানাতেই রাজধানীতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির প্রতিনিধিরা এবং কর্মী-সমর্থকেরা। শহিদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ, নীরবতা পালন এবং তাঁদের আত্মত্যাগের কথা তুলে ধরে বক্তব্য রাখেন নেতারা।
বক্তারা বলেন, ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের ঘটনা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। যুব কংগ্রেসের আন্দোলনের সময় পুলিশের গুলিতে ১৩ জন কর্মীর মৃত্যু হয়। সেই ঘটনাকে গণতান্ত্রিক আন্দোলনের ওপর আঘাত হিসেবে উল্লেখ করে নেতারা দাবি করেন, শহিদদের আত্মত্যাগ গণতন্ত্র রক্ষার লড়াইকে আরও শক্তিশালী করেছিল এবং সেই স্মৃতিকেই দেশের রাজধানীতে তুলে ধরাই ছিল এই কর্মসূচির উদ্দেশ্য।
তবে এ বছরের ২১ জুলাই উদ্যাপন ঘিরে রাজনৈতিক মহলে নতুন বিতর্কও তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ‘শহিদ দিবস’ পালন করা হলেও, এবার দলের অভ্যন্তরীণ বিভাজনের জেরে দুটি পৃথক তৃণমূল শিবিরই আলাদা কর্মসূচির ডাক দিয়েছে। অন্যদিকে, যে ১৩ জন নিহত হয়েছিলেন তাঁরা তৎকালীন যুব কংগ্রেসের কর্মী হওয়ায় কংগ্রেসও নিজস্ব কর্মসূচি পালন করছে। এরই মধ্যে তৃণমূল থেকে বেরিয়ে গঠিত এনসিপিআইয়ের দিল্লির রাজঘাটে পৃথক স্মরণসভার আয়োজন রাজনৈতিক তাৎপর্য বাড়িয়েছে।
কাকলি ঘোষ জানান, ২১ জুলাই কেবল একটি রাজনৈতিক দলের কর্মসূচি নয়, বরং গণতান্ত্রিক অধিকারের দাবিতে প্রাণ হারানো মানুষদের স্মরণ করার দিন। তাই এই দিনটিকে সর্বভারতীয় পরিসরে তুলে ধরতেই দিল্লিতে কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে দাবি করেন তাঁরা।

Post Views: 29

Continue Reading

Previous: দিল্লিতে পড়ুয়াদের উপর পুলিশি হামলা নিয়ে সংসদে আলোচনা চান রাহুল
Next: ফ্রি-তে আপত্তি থাকলে সরকারি বাসে টিকিট কাটতে পারেন মহিলারা, কী জানালেন মুখ্যমন্ত্রী!

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.