Skip to content
জুলাই 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রামমন্দিরের চুরি নিয়ে মোদীকে চিঠি দিলেন রাহুল গান্ধী এবং খাড়্গে

রামমন্দিরের চুরি নিয়ে মোদীকে চিঠি দিলেন রাহুল গান্ধী এবং খাড়্গে

Online Desk জুলাই 19, 2026
RAKHA.jpg

ওঙ্কার ডেস্কঃ রামমন্দিরের অনুদান তছরুপের অভিযোগ ঘিরে উত্তাল দেশ। কিন্তু মুখে কুলুপ এটেছেন প্রধানমন্ত্রী। এবার রামমন্দির ইস্যুতে কেন্দ্রীয় রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হল। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ট্রাস্টের আর্থিক লেনদেনের স্বাধীন ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুললেন রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়্গে।
তাঁদের অভিযোগ, ভক্তদের কঠোর পরিশ্রমের অনুদান নিয়ে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে এবং এই বিষয়ে প্রধানমন্ত্রীর নীরবতা একেবারেই মেনে নেওয়া যায় না। রাহুল ও খাড়্গের বক্তব্য, তদন্তের ফলাফল এবং ট্রাস্টের হিসাব জনসমক্ষে প্রকাশ করা উচিত, যাতে প্রতিটি ভক্ত জানতে পারেন তাঁদের দান কীভাবে এবং কোথায় ব্যবহার করা হয়েছে। প্রভাব বা পদমর্যাদা নির্বিশেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও তোলেন তাঁরা।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীই ট্রাস্ট গঠনের ঘোষণা করেছিলেন। কিন্তু ট্রাস্টের সদস্যদের নিয়োগ সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের হাতেই হয়েছে। চিঠিতে আরও দাবি করা হয়, ট্রাস্টের সদস্যদের অনেকের সঙ্গে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ ও সংশ্লিষ্ট সংগঠনগুলির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

Post Views: 23

Continue Reading

Previous: স্বামীকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করতে চান, দিল্লি হাই কোর্টের দ্বারস্থ সোনমের স্ত্রী
Next: বাংলায় নারী পাচার চক্র নিয়ে ঘনাচ্ছে রহস্য, বিহার থেকে উদ্ধার ৩ নাবালিকা

সম্পর্কিত গল্প

delhi-high-court-1.jpg

‘সুপ্রিম কোর্টের নজরদারি সংক্রান্ত নির্দেশ মানা হয়েছে?’ যন্তর মন্তরের আন্দোলন নিয়ে দিল্লি পুলিশকে প্রশ্ন হাইকোর্টের

Online Desk জুলাই 20, 2026
shukhendu.png

তৃণমূলের ছেড়ে বিজেপির রাজ্যসভা সাংসদ হিসাবে শপথ নিলেন সুখেন্দুরা; খাঁটি বাঙালী সাজে সুখেন্দু

Online Desk জুলাই 20, 2026
sonam-wangchuk.jpg

আন্দোলনকারীদের সঙ্গে জেপি নাড্ডার সাক্ষাতের পর ২৩ দিনের মাথায় অনশন প্রত্যাহার সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 20, 2026

You may have missed

delhi-high-court-1.jpg

‘সুপ্রিম কোর্টের নজরদারি সংক্রান্ত নির্দেশ মানা হয়েছে?’ যন্তর মন্তরের আন্দোলন নিয়ে দিল্লি পুলিশকে প্রশ্ন হাইকোর্টের

Online Desk জুলাই 20, 2026
21.png

শহিদ দিবসের ঠিক আগের দিন প্রকাশিত ‘৯৩-এর ২১ জুলাইয়ের রিপোর্ট; মমতার ভূমিকা নিয়েও প্রশ্ন

Online Desk জুলাই 20, 2026
shukhendu.png

তৃণমূলের ছেড়ে বিজেপির রাজ্যসভা সাংসদ হিসাবে শপথ নিলেন সুখেন্দুরা; খাঁটি বাঙালী সাজে সুখেন্দু

Online Desk জুলাই 20, 2026
sonam-wangchuk.jpg

আন্দোলনকারীদের সঙ্গে জেপি নাড্ডার সাক্ষাতের পর ২৩ দিনের মাথায় অনশন প্রত্যাহার সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.