Skip to content
জুলাই 20, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাংলায় নারী পাচার চক্র নিয়ে ঘনাচ্ছে রহস্য, বিহার থেকে উদ্ধার ৩ নাবালিকা

বাংলায় নারী পাচার চক্র নিয়ে ঘনাচ্ছে রহস্য, বিহার থেকে উদ্ধার ৩ নাবালিকা

Online Desk জুলাই 19, 2026
000000.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলায় নারী পাচার চক্র নিয়ে রহস্য ঘনাচ্ছে। সম্প্রতি নারী পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেয়েছে ভাটপাড়া থানার পুলিশ। নিখোঁজ তিন নাবালিকাকে বিহার থেকে উদ্ধার করে রাজ্যে ফিরিয়ে আনা হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, পাচারচক্রের ফাঁদে ফেলেই তাঁদের ভিনরাজ্যে নিয়ে যাওয়া হয়েছিল।
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া তিন নাবালিকাকে বিহারের বিভিন্ন এলাকা থেকে খুঁজে বের করা হয়। তাঁদের শারীরিক পরীক্ষা ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। কীভাবে তাঁদের বিহারে নিয়ে যাওয়া হয়েছিল, তা জানতে তদন্ত চালাচ্ছে ভাটপাড়া থানার পুলিশ। প্রয়োজনে ওই নাবালিকাদেরও প্রশ্ন করা হবে।
অন্যদিকে, এই ঘটনার মধ্যেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও আশপাশের এলাকা থেকে মাত্র তিন দিনে চার মহিলা নিখোঁজ হওয়ায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে।
সূত্রের খবর, বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের এক বিবাহিত মহিলা বৃহস্পতিবার নাবালক সন্তানকে নিয়ে নিখোঁজ হন। শুক্রবার সকাল থেকে বালুরঘাট ব্লকের বোয়ালদার এবং ডাঙা গ্রাম পঞ্চায়েতের আরও দুই বিবাহিত মহিলা নিজেদের নাবালক সন্তানদের নিয়ে নিখোঁজ হন। শনিবার সকাল থেকে ভাটপাড়া এলাকার ২০ বছরের এক তরুণীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। চারটি পরিবারই পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেছে।
এখানেই শেষ নয়। কয়েক দিন আগে হঠাৎ বাজার করতে বেরিয়ে নিখোঁজ হয়ে যান শুটার দময়ন্তী সেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর শনিবার উদ্ধার করেন তাঁর বাবা। কেন নিখোঁজ হয়েছিলেন, কীভাবে কী হল তা এখনও জানা যায়নি।
বীরভূমের এক তরুণীও কয়েক মাস ধরে নিখোঁজ। থানা-পুলিশ ও সামাজিক মাধ্যমে প্রচার চালিয়েও তাঁর কোনও হদিশ মেলেনি।

Post Views: 29

Continue Reading

Previous: রামমন্দিরের চুরি নিয়ে মোদীকে চিঠি দিলেন রাহুল গান্ধী এবং খাড়্গে
Next: রবিবারই অভিষেক-ঘনিষ্ঠ সংস্থার মামলায় বিশেষ শুনানি, বিশেষ বেঞ্চে বসছে কলকাতা হাই কোর্ট

সম্পর্কিত গল্প

delhi-high-court-1.jpg

‘সুপ্রিম কোর্টের নজরদারি সংক্রান্ত নির্দেশ মানা হয়েছে?’ যন্তর মন্তরের আন্দোলন নিয়ে দিল্লি পুলিশকে প্রশ্ন হাইকোর্টের

Online Desk জুলাই 20, 2026
shukhendu.png

তৃণমূলের ছেড়ে বিজেপির রাজ্যসভা সাংসদ হিসাবে শপথ নিলেন সুখেন্দুরা; খাঁটি বাঙালী সাজে সুখেন্দু

Online Desk জুলাই 20, 2026
sonam-wangchuk.jpg

আন্দোলনকারীদের সঙ্গে জেপি নাড্ডার সাক্ষাতের পর ২৩ দিনের মাথায় অনশন প্রত্যাহার সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 20, 2026

You may have missed

delhi-high-court-1.jpg

‘সুপ্রিম কোর্টের নজরদারি সংক্রান্ত নির্দেশ মানা হয়েছে?’ যন্তর মন্তরের আন্দোলন নিয়ে দিল্লি পুলিশকে প্রশ্ন হাইকোর্টের

Online Desk জুলাই 20, 2026
21.png

শহিদ দিবসের ঠিক আগের দিন প্রকাশিত ‘৯৩-এর ২১ জুলাইয়ের রিপোর্ট; মমতার ভূমিকা নিয়েও প্রশ্ন

Online Desk জুলাই 20, 2026
shukhendu.png

তৃণমূলের ছেড়ে বিজেপির রাজ্যসভা সাংসদ হিসাবে শপথ নিলেন সুখেন্দুরা; খাঁটি বাঙালী সাজে সুখেন্দু

Online Desk জুলাই 20, 2026
sonam-wangchuk.jpg

আন্দোলনকারীদের সঙ্গে জেপি নাড্ডার সাক্ষাতের পর ২৩ দিনের মাথায় অনশন প্রত্যাহার সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.