Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে পাকিস্তানকে হুঁশিয়ারি রাজনাথের

পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে পাকিস্তানকে হুঁশিয়ারি রাজনাথের

Online Desk এপ্রিল 22, 2026
rajnath-singh.jpg

ওঙ্কার ডেস্ক: গত বছর ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। সেই নারকীয় হত্যাকাণ্ডের বর্ষপূর্তিতে পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সম্প্রতি পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুমকি দিয়েছিলেন কলকাতায় হামলা চালানো হবে বলে। তার কয়েক দিনের মধ্যে এবার ইসলামাবাদকে নিশানা করলেন রাজনাথ। জার্মানিতে এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, যদি কোনও প্রতিবেশী ঝামেলা করার চেষ্টা করে, তাহলে ‘ডট, ডট, ডট’। রাজনাথের এই মন্তব্য স্বাভাবিকভাবে কূটনৈতিক মহলে চর্চার জন্ম দিয়েছে।

ভাষণ দেওয়ার সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘আপনি যদি ভারতের ইতিহাসের দিকে তাকান, আজ পর্যন্ত ভারত নিজে থেকে বিশ্বের কোনও দেশকে আক্রমণ করেনি। কিন্তু যে শক্তিশালী, সে কাউকে আক্রমণ করে না। কিন্তু যদি কোনও প্রতিবেশী ঝামেলা করার চেষ্টা করে, তাহলে ডট, ডট, ডট… সব প্রতিবেশীই ভালো, শুধু একজনই ঝামেলা করে।’ ভারতের সামরিক শক্তি ‘আগের চেয়ে আরও শক্তিশালী’ হয়েছে বলে দাবি করেন রাজনাথ। তিনি বলেন, ‘অপারেশন সিঁদুর অভিযানে আমাদের সেনাবাহিনী যা করেছে তা আপনাদের বলার প্রয়োজন নেই।’

উল্লেখ্য, ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিরা এক নেপালি নাগরিক-সহ ২৬ জন বেসামরিক নাগরিককে ঠাণ্ডা মাথায় হত্যা করে। গুলির শব্দ শোনা যেতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটকদের মধ্যে। প্রসঙ্গত বৈসরণ উপত্যকাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। জঙ্গি হামলায় পাকিস্তানের জড়িত থাকার বিষয়টি প্রকাশ্যে আসার পর পাল্টা জবাব দেয় ভারত। গত বছর ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে।

Post Views: 139

Continue Reading

Previous: সুপ্রিম কোর্টে মমতা বনাম ইডি মামলার শুনানি, জোর সওয়াল সিঙ্ঘভির
Next: অন্তরঙ্গ হতে চেয়ে প্রেমিককে ডাক একলা ঘরে, গায়ে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারল প্রেমিকা

সম্পর্কিত গল্প

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.