Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সুপ্রিম কোর্টে মমতা বনাম ইডি মামলার শুনানি, জোর সওয়াল সিঙ্ঘভির

সুপ্রিম কোর্টে মমতা বনাম ইডি মামলার শুনানি, জোর সওয়াল সিঙ্ঘভির

Online Desk এপ্রিল 22, 2026
supreme-court.jpg

ওঙ্কার ডেস্ক: আই প্যাক মামলা নিয়ে সুপ্রিম কোর্টে জোর সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সংবিধানের ৩২ নম্বর ধারায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছিল। কিন্তু ইডির অভিযোগ করার কোনও এক্তিয়ার নেই বলে সুপ্রিম কোর্টে দাবি করলেন সিঙ্ঘভি। এদিন রাজ্যের আইনজীবী মেনকা গুরুস্বামীও ৩২ নম্বর ধারা নিয়ে প্রশ্ন তোলেন।

রাজ্যের আইনজীবী মেনকা গুরুস্বামী আদালতে বলেন, সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদ রাষ্ট্রের জন্য নয়, নাগরিকদের সুরক্ষার জন্য এটি তৈরি করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ৮ জানুয়ারি কয়লা পাচার সংক্রান্ত একটি মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই সময় ঘটনাস্থলে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু নথি এবং একটি ফাইল নিয়ে বেরিয়ে এসেছিলেন তৃণমূল সুপ্রিমো। তিনি অভিযোগ করেছিলেন, তাঁর দলের রণকৌশল হাতিয়ে নিতে চাইছে তদন্তকারী সংস্থা। সেই ঘটনায় তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ইডি। ইডির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকারও। এই সংক্রান্ত মামলায় গত ১৫ জানুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ইডির বিরুদ্ধে মামলাকারীকে হলফনামা দেওয়ার জন্য।

উল্লেখ্য, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট কুশলীর কাজ করে আই প্যাক। সম্প্রতি আই প্যাকের অন্যতম কর্তা ভিনেশ চান্ডেলকে গ্রেফতার করেছে ইডি। অর্থ পাচার প্রতিরোধ আইনের আওতায় ভিনেশকে দিল্লিতে গ্রেফতার করা হয়। সংস্থার ডিরেক্টর গ্রেফতার হওয়ার পর কলকাতার অফিস বন্ধ করে দিয়েছে আইপ্যাক। এমনকি অফিসে না এসে কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম মোডে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে ইডির সক্রিয়তার মাঝে এবার মমতা বন্দ্যোপাধ্যায় ও ইডির সংঘাত সংক্রান্ত মামলার শুনানি হল সুপ্রিম কোর্টে ।

Post Views: 125

Continue Reading

Previous: কলকাতায় মদের দোকান বন্ধে অবাক মনোজ আগরওয়াল ! দায় চাপালেন আবগারি দফতরের উপর
Next: পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে পাকিস্তানকে হুঁশিয়ারি রাজনাথের

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.