Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ছত্তিসগঢ়ে পরীক্ষার প্রশ্নে কুকুরের নামের বিকল্প ‘রাম’, বিক্ষোভ বজরং দলের

ছত্তিসগঢ়ে পরীক্ষার প্রশ্নে কুকুরের নামের বিকল্প ‘রাম’, বিক্ষোভ বজরং দলের

Online Desk জানুয়ারি 8, 2026
dog-f.jpg

ওঙ্কার ডেস্ক: পরীক্ষার প্রশ্নপত্রে কুকুরের নামের বিকল্প হিসেবে রাম শব্দটি ছিল। আর তা নিয়ে তৈরি হল বিতর্ক। ঘটনাটি ছত্তিসগঢ়ের মহাসমুন্দ জেলার। একটি স্কুলের হাফ ইয়ার্লি পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্রে এই বিতর্কিত বিষয়টি ছিল।

ইতিমধ্যে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই প্রশ্নপত্রটি। যেখানে পড়ুয়াদের বলা হয়েছে, মোনার কুকুরের নামটি শনাক্ত করতে। উত্তর হিসেবে চারটি বিকল্প দেওয়া হয়েছিল। যার মধ্যে একটি বিকল্প হিসেবে ছিল ‘রাম’ নামটি। উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো ভগবান রামের নাম এক্ষেত্রে অন্তর্ভুক্ত করায় তীব্র আপত্তি জানিয়েছে। তাদের অভিযোগ, বিষয়টি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের কর্মীরা বিষয়টি নিয়ে প্রতিবাদে সামিল হয়েছে। মহাসমুন্দে জেলা শিক্ষা কর্মকর্তা বিজয় লাহেরের কার্যালয়ের সামনে তাঁর কুশপুত্তলিকা দাহ করেছে বিক্ষোভকারীরা। বিকল্পগুলির মধ্যে রাম ছাড়াও ছিল ‘বালা’, ‘শেরু’ এবং ‘কেউ নয়’। বিক্ষোভকারীরা মহাসমুন্দর জেলাশাসক বিনয় কুমার লাঙ্গেহের কাছে একটি স্মারকলিপিও জমা দিয়েছে। লাঙ্গেহ সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি একটি অভিযোগ পেয়েছি। ডিইও আজ গণমাধ্যমকে প্রকৃত পরিস্থিতি সম্পর্কে জানাবেন এবং আমাকেও রিপোর্ট দেবেন। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সূত্রের খবর, হাফ ইয়ার্লি পরীক্ষার প্রশ্নপত্রগুলি মহাসমুন্দ থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে রাজনন্দগাঁও জেলায় ছাপানো হয়েছিল। জেলা শিক্ষা আধিকারিকের দাবি, যে সংস্থা প্রশ্নপত্র ছাপিয়েছে তারাই মূল প্রশ্নগুলো পরিবর্তন করেছে। এর জন্য স্কুল শিক্ষা বিভাগ দায়ী নয়। লাহরে বলেন, ‘ভগবান রাম আমাদের কাছে শ্রদ্ধেয় এবং পূজনীয়। ব্যাখ্যা চাওয়ার জন্য শীঘ্রই মুদ্রণকারী প্রতিষ্ঠানকে একটি নোটিশ পাঠানো হবে।’

Post Views: 195

Continue Reading

Previous: বিপদমুক্ত! যদিও মানসিক অবসাদ কাটেনি তাঁর, এদিন হাসপাতালে দেবলীনাকে দেখতে এলেন মদন মিত্র
Next: ইন্দোর জল বিভ্রাটে জনগনকে দোষারোপ বিজেপির; পাল্টা তোপ বিরোধী দলের

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.