Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিপদমুক্ত! যদিও মানসিক অবসাদ কাটেনি তাঁর, এদিন হাসপাতালে দেবলীনাকে দেখতে এলেন মদন মিত্র

বিপদমুক্ত! যদিও মানসিক অবসাদ কাটেনি তাঁর, এদিন হাসপাতালে দেবলীনাকে দেখতে এলেন মদন মিত্র

Online Desk জানুয়ারি 8, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: সোশাল মিডিয়ায় হাসিখুশি ফ্রেমের আড়ালে বিষাদগ্রাস করেছে ধীরে ধীরে! স্বামী প্রবাহর সঙ্গে দাম্পত্যের টানাপোড়েনে চরম সিদ্ধান্ত নিয়েছিলেন দেবলীনা নন্দী। যদিও ঠিক সময়ে চিকিৎসা হওয়ায় প্রাণে বেঁচে গিয়েছেন, তবে এখনও ট্রমায় রয়েছেন সঙ্গীতশিল্পী তথা ইনফ্লুয়েন্সার। বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন দেবলীনা। সেখানেই তাঁকে দেখতে গিয়েছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।
দেবলীনা মদনের পূর্ব পরিচিত। বিনোদুনিয়ার বহু ব্যক্তিত্বের সঙ্গে বিধায়কের বরাবরই সুসম্পর্ক। সেখানেই দেবলীনার সঙ্গে কিছুক্ষণ কথা বলেন তিনি। এমতাবস্থায় মনের জোর বাড়ানোর পরামর্শও দেন। শুধু তাই নয়, এহেন সময়ে লাগাতার ট্রোলের মুখে পড়তে হচ্ছে দেবলীনাকে, সেপ্রসঙ্গেও কড়া বার্তা দেন বিধায়ক। মদন মিত্র জানান, তাঁকে যে চিকিৎসক দেখেন, সেই ডাক্তারের তত্ত্বাবধানেই দেবলীনার চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে।
সঙ্গীতশিল্পী তথা ইনফ্লুয়েন্সার আপাতত বিপন্মুক্ত হলেও তাঁর মানসিক পরিস্থিতি একেবারে ভালো নেই, বলেই আগেই জানিয়েছিলেন তাঁর পরিবার। জানা গিয়েছে, ডাক্তাররা পরিবারকে সতর্ক করেছেন যে, এই ট্রমার জন্যে দেবলীনা ফের আত্মহত্যার চেষ্টা করতে পারেন। সেপ্রসঙ্গে মদন মিত্র জানান, “এমতাবস্থায় চিকিৎসকরা দেবলীনাকে বেশি মানসিক চাপ নিতে বারণ করেছে। যদিও গান হয়তো গাইতে পারবে কিন্তু দেবলীনার মানসিক উন্নতিটা এইমুহূর্তে সবথেকে আগে দরকার।”

Post Views: 167

Continue Reading

Previous: ভারতের ওপর ফের কোপ বসাতে চলেছে ওয়াশিংটন, ৫০০ শতাংশ শুল্ক আরোপে সম্মতি ট্রাম্পের!
Next: ছত্তিসগঢ়ে পরীক্ষার প্রশ্নে কুকুরের নামের বিকল্প ‘রাম’, বিক্ষোভ বজরং দলের

সম্পর্কিত গল্প

cjp.png

ধর্মতলা পুলিশ-সাংবাদিক নিগ্রহে ধৃত বেড়ে ১৪; দুইদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 26, 2026
mamta-tensed.png

তৃণমূল জামানায় দুর্নীতির বিস্তারিত প্রাকাশ ক্যাগ রিপোর্টে; বিধানসভায় রিপোর্ট পেশ রাজ্য অর্থমন্ত্রীর

Online Desk জুলাই 26, 2026
srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজু মামলা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.