Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ভারতের ওপর ফের কোপ বসাতে চলেছে ওয়াশিংটন, ৫০০ শতাংশ শুল্ক আরোপে সম্মতি ট্রাম্পের!

ভারতের ওপর ফের কোপ বসাতে চলেছে ওয়াশিংটন, ৫০০ শতাংশ শুল্ক আরোপে সম্মতি ট্রাম্পের!

Online Desk জানুয়ারি 8, 2026
trump-1280.jpg

ওঙ্কার ডেস্ক: রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতের পণ্যে আগেই অতিরিক্ত ২৫ শতাংশ হারে শুল্ক চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও একবার নয়াদিল্লির ওপর কোপ বসাতে চলেছে ওয়াশিংটন। রাশিয়ার কাছ থেকে তেল কেনে যে সমস্ত দেশ তাদের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপের একটি বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিলটি পাস হলে ভারত, চিন, ব্রাজিল-সহ একাধিক দেশের বাণিজ্যনীতি ধাক্কা খাবে বলে মত পর্যবেক্ষকদের।

এই বিলটি তৈরিতে সম্মতি ছিল রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের। রিপাবলিকান পার্টির সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ট্রাম্প ‘রাশিয়া স্যাংশন বিল’-এ সম্মতি দিয়েছেন। উদ্দেশ্য ভারত, চিন ও ব্রাজিলের ওপর চাপ সৃষ্টি করা। মূলত যারা রাশিয়ার ব্যবসায়িক অংশীদার তাদের ওপর চাপ তৈরি করাই লক্ষ্য। রিপোর্ট অনুসারে, রিপাবলিকান লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল বিলটি তৈরি করেছেন।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে আগেই অভিযোগ করা হয়েছে, রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে মস্কো ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে পারছে। তাই যুদ্ধ ‘বন্ধ’ করার লক্ষ্যে রাশিয়ার তেল, গ্যাস, ইউরেনিয়াম ও অন্যান্য পণ্য যে দেশগুলি কিনছে, সেই দেশগুলির ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে চায় ট্রাম্প প্রশাসন। উদ্দেশ্য হল রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের জন্য অর্থের উৎস বন্ধ করা। সিনেটর গ্রাহাম এ প্রসঙ্গে বলেন, আগামী সপ্তাহেই বিলটি নিয়ে ভোট হতে পারে। পুতিনকে কোণঠাসা করতে সঠিক সময়েই এই বিল আনা হয়েছে বলে মত তাঁর।

Post Views: 183

Continue Reading

Previous: নারীদের জন্য দেশের মধ্যে সেরা শহর বেঙ্গালুরু, প্রথম পাঁচে জায়গা পেল না কলকাতা
Next: বিপদমুক্ত! যদিও মানসিক অবসাদ কাটেনি তাঁর, এদিন হাসপাতালে দেবলীনাকে দেখতে এলেন মদন মিত্র

সম্পর্কিত গল্প

damanpreet-kaur.jpg

কানাডায় পাঞ্জাবের তরুণীকে খুন লিভ ইন সঙ্গীর, গ্রেফতার

Online Desk জুলাই 25, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.