Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • শচীনের ছেলের বিয়েতে মোদী-রাহুলকে আমন্ত্রণ

শচীনের ছেলের বিয়েতে মোদী-রাহুলকে আমন্ত্রণ

Online Desk ফেব্রুয়ারি 11, 2026
arjun.jpg

ওঙ্কার ডেস্ক: দেশের জার্সিতে ক্রিকেট মাঠে একাধিক কীর্তি গড়েছেন শচীন তেন্দুলকর। গোটা পৃথিবীজুড়ে তাঁর অগণিত ভক্ত এবং অনুরাগী। রাজনীতি থেকে বরাবর নিজেকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখতে স্বচ্ছন্দ্যবোধ করেন তিনি। কিন্তু নিজের ছেলের বিয়েতে আমন্ত্রণ জানাতে দেশের তাবড় রাজনীতিবিদদের কাছে যাচ্ছেন ‘ক্রিকেটের ঈশ্বর’। ছেলে অর্জুনের বিয়ের আমন্ত্রণপত্র হাতে নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন। মোদী-রাহুলকে আমন্ত্রণ জানিয়ে তিনি নিজেই সে কথা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে তাঁর সঙ্গে তোলা ছবি সমাজ মাধ্যমে প্রকাশ করেছেন শচীন তেন্দুলকর। যেখানে দেখা যাচ্ছে তাঁর স্ত্রী, ছেলে, মেয়ে, হবু পুত্রবধূ এবং তাঁর মা-বাবাকে। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, ‘অর্জুন ও সানিয়ার বিয়েতে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমন্ত্রণ জানাতে পেরে আমরা গর্বিত। তরুণ দম্পতির জন্য আপনার আশীর্বাদ ও মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ।’ মোদীর পাশাপাশি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকেও আমন্ত্রণ জানান তিনি। এক্স হ্যান্ডেলে শচীন লিখেছেন, ‘রাহুল গান্ধীর সঙ্গে আমাদের পরিবারের সাক্ষাতের সুযোগ হয়েছে। অর্জুন-সানিয়ার বিয়েতে তাঁকে আমন্ত্রণ জানিয়েছি।’ এ ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও।

উল্লেখ্য, গত বছর ১৩ আগস্ট বাগদান হয়েছিল অর্জুন তেন্দুলকরের। সানিয়া চন্দোকের সঙ্গে একটি ছোট অনুষ্ঠানে বাগদান হয় শচীনপুত্রের। তবে বিষয়টি নিয়ে উভয় পরিবারের তরফে খুব বেশি চর্চায় আনা হয়নি।

Post Views: 80

Continue Reading

Previous: ভারত আমেরিকা বাণিজ্যচুক্তির প্রভাব কি ভারত রাশিয়া সম্পর্কে পড়বে, উদ্বেগপ্রকাশ রাশিয়ায় উপ-বিদেশমন্ত্রীর
Next: মুশকিল আসান মমতা, মুখ্যমন্ত্রীর উদ্যোগে যুবভারতীতে খেলবে ইস্টবেঙ্গল

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.