ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলছে। এই পরিস্থিতিতে শেয়ার বাজারে বড় ধরণের ধস নামল। বুধবার বাজার খোলার পরই ৭০০ পয়েন্টের বেশি পতন হল সেনসেক্সের। সেই সঙ্গে নেমেছে নিফটির সূচকাও। এদিন বাজার খুলতেই সেনসেক্স পড়ে যায় ৭০০ পয়েন্টের বেশি। বেলা বাড়লে কিছুটা উন্নতি হয়। সেনসেক্স ৬১৩.৭৩ পয়েন্ট অর্থাৎ ০.৮০ শতাংশ নেমে হয়েছে ৭৬,৩৩০.৫৫। নিফটিও ২১৭.৯৫ পয়েন্ট অর্থাৎ ০.৯১ শতাংশ নেমে দাঁড়িয়েছে ২৩,৮৩৭.৮৫ তে। ব্যাঙ্ক নিফটি নেমেছে ৩৬১.৫০ পয়েন্ট।
বাজার বিশ্লেষকদের মতে, এদিন প্রায় সবকটি সেক্টরেই পতন হয়। যে শেয়ারগুলিতে সবচেয়ে বেশি পতন হয় সেগুলি হল, টাটা মোটরস (-৩.৭৩%), হুন্ডাই মোটরস (-৩.৩৪%), বাজাজ অটো (-৩.২৭%), ইচার মোটরস (-৪.৫৭%), শ্রিরাম ফিনান্স (-২.৬২%)। তবে এই পরিস্থিতিতে ঊর্ধ্বমুখী হয়েছে বেশ কিছু সংস্থার শেয়ার। যার মধ্যে রয়েছে কোল ইন্ডিয়া (+৪.৬৮%), টাটা পাওয়ার (+২.৪২%), আদানি গ্রিন এনার্জি (+১.৩৪%), ব্যাঙ্ক অফ বরোদা (+০.৭৬%)।
বিশ্লেষকদের মতে, বুধবার বাজারে পতনের মূল কারণ মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। ইরানে নতুন করে হামলা শুরু করেছে ওয়াশিংটন। এর ফলে ট্রাম্প বাহিন ঈর সঙ্গে তেহরানের নতুন করে সংঘাত শুরু হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্য বাধাপ্রাপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম উর্ধ্বমুখী হতে শুরু করেছে।