Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তেলেঙ্গানায় সহকর্মীদের সঙ্গে পার্টি চলাকালীন মৃত্যু ২৭ বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

তেলেঙ্গানায় সহকর্মীদের সঙ্গে পার্টি চলাকালীন মৃত্যু ২৭ বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

Online Desk জুন 15, 2026
death-leg.jpg

ওঙ্কার ডেস্ক: অফিসের সহকর্মীদের সঙ্গে চলছিল উদ্দাম পার্টি। সেই আনন্দ উদযাপনের আসরে রহস্যজনকভাবে মৃত্যু হল ২৭ বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ারের। রবিবার তেলেঙ্গানার ইয়াদাদ্রি ভুবনগিরি জেলার একটি ফার্মহাউসে এই ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম গান্ডলা রামু। তিনি মাঞ্চেরিয়াল জেলার বাসিন্দা।
হায়দরাবাদের রামান্থাপুরের একটি সফটওয়্যার কোম্পানিতে কর্মরত ছিলেন রামু। একসঙ্গে পার্টি করার জন্য অফিসের টিম লিডার এবং ১৫ জন সহকর্মীর সঙ্গে ওই ফার্মহাউসে জড়ো হয়েছিলেন তিনি। শনিবার সন্ধ্যায় পার্টি শুরু হয়ে চলে গভীর রাত পর্যন্ত। তদন্তকারীরা জানান, মধ্যরাতে ফার্মহাউসের সুইমিং পুলে রামুকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। সহকর্মীরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চৌতুপ্পাল থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহটি নিয়ে যান তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত যুবকের দেহে বেশ কিছু আঘাতের চিহ্ন মিলেছে। যার ফলে তাঁর মৃত্যুর পিছনে কোনও রহস্যজনক কারণ রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। যেখানে পার্টি হয়েছে সেই ফার্মহাউসে কোনও সিসিটিভি ক্যামেরা ছিল না। ফলে ঘটনা যাচাই করা কঠিন হয়ে পড়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য পার্টিতে থাকা সকলকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

চৌতুপ্পাল থানার আধিকারিক এন মনমধা রাও বলেন, ‘মৃতের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে আমরা একটি মামলা দায়ের করেছি। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’ শরীরে আঘাতের চিহ্ন থাকায় পুলিশ আরও বিশদে তদন্ত চালাচ্ছে। পার্টিতে যারা ছিলেন প্রত্যেকের জবানবন্দি নেওয়া হচ্ছে। অন্য দিকে, মৃতের বাবা জি আঞ্জাইয়াহ খুনের অভিযোগ তুলেছেন।

Post Views: 72

Continue Reading

Previous: সাড়ম্বরে পালিত হল ইস্টবেঙ্গলের ‘জয়োৎসব ‘
Next: ফেরত ৭-১ গোলে জিতলো জার্মানি ড্র করলো নেদারল্যান্ডস

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.