Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সাড়ম্বরে পালিত হল ইস্টবেঙ্গলের ‘জয়োৎসব ‘

সাড়ম্বরে পালিত হল ইস্টবেঙ্গলের ‘জয়োৎসব ‘

Online Desk জুন 15, 2026
East-Bengal.jpg

স্পোর্টস রিপোর্টার : চলতি বছর ভারতীয় ফুটবলে এক নতুন নজির সৃষ্টি করেছে ইস্টবেঙ্গল। পুরুষ ও মহিলা দুই বিভাগেই ভারত সেরার খেতাবের মুকুট এখন লাল-হলুদের দখলে। ক্লাবের এই দুরন্ত মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ১৪ জুন রবিবার ইস্টবেঙ্গল ক্লাবে অনুষ্ঠিত হল ‘জয়োৎসব’ অনুষ্ঠান।

সভার শুরুতেই আইএসএল জয়ের ভিডিও প্রদর্শিত করা হয়। তারপর মঞ্চে ক্লাব সভাপতি মুরারিলাল লোহিয়া উদ্বোধনী ভাষণ দেন। এই অনুষ্ঠান মঞ্চে ক্লাব সভাপতি মুরারি লোহিয়া বলেন, ‘ইস্টবেঙ্গলের মহিলা দল পর পর যেভাবে খেতাব জয় করেছে তার প্রশংসা করতেই হবে। এবং আগামী দিনেও আমরা আইডব্লুএল খেতাব জয় করব।’ এরপর দীর্ঘ প্রতীক্ষার পর যেভাবে সাফল্য পেয়েছে তা এক কথায় দারুণ। এর পাশাপাশি আজকের ইস্টবেঙ্গল যেভাবে এগিয়ে চলেছে তার সবটাই প্রয়াত পল্টু দাসের পরিকল্পনা ছিল। আমরা খুশি তাঁর দেখানো পথেই এগিয়ে চলেছি।’

এরপর মঞ্চে সংবর্ধিত হন আইএসএলজয়ী দলের গোলরক্ষক প্রভসুখন সিং গিল। অনুষ্ঠান মঞ্চে উঠে গিল বলেন, ‘ আমি ডার্বি ম্যাচে সেই দুরন্ত সেভ আমার জীবনের সেরা সেভ।’ তবে ওই সেভ নিয়ে আর এখন আমি বেশি ভাবি না। আমাদের দর্শকরা যেভাবে আমাদের সমর্থন করেছেন, তা দারুণ। লাল হলুদের সমর্থকদের পরম্পরা কখনও ভোলার নয়।’ প্রভসুখনের পর মঞ্চে সংবর্ধিত হন ক্লাবের প্রাক্তন ফুটবলার ও প্রথম জাতীয় লিগ জয়ী কোচ মনোরঞ্জন ভট্টাচার্য। সংক্ষিপ্ত ভাষণে ক্লাবের প্রাক্তন কোচ বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করেন।

মনোরঞ্জন ভট্টাচার্যের পর মঞ্চে উপস্থিত হন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও আইএফএর চেয়ারম্যান সুব্রত দত্ত। ক্লাবের পক্ষ থেকে ফুল ও উত্তরীয় পড়িয়ে সৌরভ ও সুব্রত দত্তকে সংবর্ধিত করা হয়। তারপর সংক্ষিপ্ত ভাষণে সৌরভ বলেন, ‘ ইস্টবেঙ্গল ক্লাব ভারতের অন্যতম সেরা ক্লাব। তারা এর আগে বহু ট্রফি জয় করেছে। তবে এবারের আইএসএল জয় সবার থেকে এগিয়ে থাকবে। কেননা এই ট্রফি তারা এবার প্রথম জয় করল।’

অপরদিকে আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্তও ইস্টবেঙ্গলের ক্লাবের ভূয়সী প্রশংসা করে ইস্টবেঙ্গলকে ভারতের অন্যতম সেরা ক্লাব বলে বর্ণনা করেন। এর পাশাপাশি ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকারের ভূয়সী প্রশংসাও করেন তিনি।

দেবব্রত সরকার বলেন, ‘ইস্টবেঙ্গল নিজের দমে আইএসএল খেলছে। আগামী দিনেও নিজের দমেই খেলবে। আমি কথা দিয়েছিলাম দুই বছরের মধ্যে আমরা আইএসএল জিতব। সেই কাজ আমরা করে দেখিয়েছি।’ এর পাশাপাশি আরও নানা বিষয়ের স্মৃতিচারণ করেন দেবব্রত সরকার। অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় রাজ্যের নব নিযুক্ত শিল্প মন্ত্রী তাপস রায়কে। তিনি তাঁর সংক্ষিপ্ত ভাষণে বলেন,’ জীবনে যত সংর্ধনা পেয়েছি, তার মধ্যে সবার সেরা ইস্টবেঙ্গল ক্লাবের সংর্ধনা।’ এরপর ক্লাবের প্রয়াত সচিব পল্টু দাস ও শীর্ষ কর্তা দেবব্রত সরকারের সঙ্গে তাঁর গভীর সম্পর্কের কথা ও তুলে ধরেন শিল্পমন্ত্রী। অনুষ্ঠানের মঞ্চে প্রাক্তন ফুটবলারদের সঙ্গে সদ্য আইএসএল জয়ী খেলোয়াড়দের ছবিও তোলা হয়। আইএসএল জয়ী টিমের সৌভিক চক্রবর্তী, দেবজিৎ মজুমদার, প্রভাত লাখড়া, এডমুন্ড কেও সংবর্ধনা দেওয়া হয় I

ক্লাবের বহু প্রাক্তন ফুটবলার যেমন সৈয়দ নঈমউদ্দিন থেকে শুরু করে ভাস্কর গাঙ্গুলি। প্রশান্ত বন্দ্যোপাধ্যায় , অলোক মুখোপাধ্যায়, বিশ্বজিৎ ভট্টাচার্য, মনোজিত দাস, অতনূ ভট্টাচার্য, অমিত ভদ্র, বিকাশ পাঁজি সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদের পাশাপাশি উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সিএবির প্রাক্তন কোষাধক্ষ্য বিশ্বরূপ দে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য ও শর্মিষ্ঠা গোস্বামী চ্যাটার্জি I সব শেষে ক্লাবের বর্তমান সচিব রূপক সাহা সকলকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Post Views: 64

Continue Reading

Previous: নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআইয়ের চার্জশিটে বিস্ফোরক দাবি
Next: তেলেঙ্গানায় সহকর্মীদের সঙ্গে পার্টি চলাকালীন মৃত্যু ২৭ বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.