Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআইয়ের চার্জশিটে বিস্ফোরক দাবি

নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআইয়ের চার্জশিটে বিস্ফোরক দাবি

Online Desk জুন 15, 2026
AVHI.jpg

ওঙ্কার ডেস্কঃ প্রাথমিক দুর্নীতি মামলায় তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানা গিয়েছে, সিবিআইয়ের একটি চার্জশিটকে হাতিয়ার করেই তলব করা হয়েছে অভিষেককে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে এবার বিস্ফোরক তথ্য। সিবিআইয়ের চার্জশিটে সুজয়কৃষ্ণর রেকর্ডিংয়ে জনৈক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। সেই অভিষেক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকই কি না তা খতিয়ে দেখতেই অভিষেককে তলব করা হয়েছে।
চার্জশিট সূত্রে খবর, সুজয় বৈঠকে কুন্তল, শান্তনুদের জানিয়েছিলেন, অভিষেক জানতে পেরেছেন যে প্রাথমিক নিয়োগে পার্থ চট্টোপাধ্যায় মোটা টাকা নিচ্ছেন। পার্থ যে টাকা নিয়েছেন, তার ভাগ তিনি কেন পাননি, সেই বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন অভিষেক। সিবিআই চার্জশিট সূত্রে খবর, ইতিমধ্যেই যে বেআইনি নিয়োগ হয়ে গিয়েছিল, তার জন্য ১৫ কোটি টাকা চেয়েছিলেন অভিষেক। টাকা না পেলে প্রত্যেক চাকরিপ্রার্থীকে গ্রেফতারির হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। এমনকী, জয়েনিং আটকানোরও হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ।

পরবর্তীতে সুজয়কৃষ্ণ মারফত আরও ২০ কোটি দেওয়া হত অভিষেককে। অভিযোগ, সব মিলিয়ে চাকরি বিক্রি করে বাজার থেকে ১০০ কোটি টাকা তোলার একটা টার্গেট বেঁধে দিয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। আর সেই টাকা তোলার নির্দেশ দেওয়া হয়েছিল শান্তনু, কুন্তলদের।

সিবিআই চার্জশিট সূত্রে জানা গিয়েছে, ১০০ কোটির মধ্যে ২০ কোটি অভিষেক, ২০ কোটি পার্থ চট্টোপাধ্যায়, ২০ কোটি মানিক ভট্টাচার্য, বাকি টাকা সুজয় তাঁদের মধ্যে ভাগ করে নেওয়ার ছক কষেছিলেন। গোটা বিষয়ে জানতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করার জন্যই তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

Post Views: 100

Continue Reading

Previous: কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের
Next: সাড়ম্বরে পালিত হল ইস্টবেঙ্গলের ‘জয়োৎসব ‘

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.