Skip to content
জুন 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পরীক্ষা ভাল হয়নি, অবসাদে আত্মঘাতী নিট পরীক্ষার্থী, রেখে যাওয়া ভিডিওতে ক্ষমাভিক্ষা মায়ের কাছে

পরীক্ষা ভাল হয়নি, অবসাদে আত্মঘাতী নিট পরীক্ষার্থী, রেখে যাওয়া ভিডিওতে ক্ষমাভিক্ষা মায়ের কাছে

Online Desk জুন 25, 2026
1000340812.jpg

ওঙ্কার ডেস্ক: নিট ইউজি পুনঃপরীক্ষা হয়েছে গত ২১ জুন। প্রশ্নফাঁসের জেরে পরীক্ষার আগে বহু পড়ুয়া আত্মঘাতী হয়েছে। এবার পরীক্ষার পরেও আরও এক পরীক্ষার্থী আত্মহত্যা করল। ২১ জুনের পরীক্ষা ভাল না হওয়ায় মানসিক অবসাদে ভুগছিল ওই পড়ুয়া। আর তার পর চরম পদক্ষেপ নেয় সে। মহারাষ্ট্রের হিঙ্গোলিতে ১৮ বছর বয়সী ওই নিট ইউজি পরীক্ষার্থী মৃত্যুর আগে একটি ভিডিও রেকর্ড করে রেখে গিয়েছে। যেখানে তাকে বলতে শোনা গিয়েছে, ‘মা, আমাকে ক্ষমা করে দিও।’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পরীক্ষার্থীর নাম সুশীল ধাগে। ২১ জুনের আগে ৩ মে অনুষ্ঠিত মেডিকেল প্রবেশিকা পরীক্ষাটিতেও সে বসেছিল। কিন্তু প্রশ্ন ফাঁসের অভিযোগে তা বাতিল করা হয়েছিল। মোবাইলে রেকর্ড করা ভিডিওতে ওই পড়ুয়াকে হাতজোড় করে বলতে শোনা যায়, ‘মা, আজ আমি নিজের জীবন শেষ করে দিচ্ছি। মা, তুমি একদম চিন্তা করো না। পরের জন্মেও আমি তোমার কোলে জন্ম নেব এবং তোমাকে আর এমন কষ্ট দেব না।’ ৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে কান্নায় ভেঙে পড়ে ওই পড়ুয়া আরও বলে, ‘শুধু আমাকে ক্ষমা করে দিও, মা। সুমেধের পাশে থেকো। নিজের খেয়াল রেখো আর আমার জন্য চিন্তা করো না। আমি ভীষণ যন্ত্রণার মধ্যে আছি… আমি কিছুই করতে পারছি না… আমি আর কিছুই বুঝতে পারছি না। শুধু আমাকে ক্ষমা করে দিও।’ রেকর্ড করা ভিডিও ক্লিপটি পরিবারের সদস্যদের কাছে পাঠিয়ে বুধবার একটি কুয়োয় ঝাঁপ দেয় ওই পরীক্ষার্থী। মৃত ছাত্রের পরিবারের দাবি, পুনঃপরীক্ষাটি ‘কঠিন’ হয়েছিল বলে জানিয়েছিল সুশীল।

উল্লেখ্য, স্নাতক স্তরের মেডিকেল কোর্সে ভর্তির জন্য নিট ইউজি পরীক্ষাটি ৩ মে অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু প্রশ্ন ফাঁসের অভিযোগের জেরে ১২ মে তা বাতিল করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই ঘটনার তদন্ত শুরু করে। প্রশ্নপত্র ফাঁসের মূল চক্রী হিসেবে পুনের এক রসায়নবিদ্যার শিক্ষককে গ্রেফতার করে। এরপর ২১ জুন পুনরায় পরীক্ষাটি হয়। প্রতি বছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী নিট ইউজি পরীক্ষায় অংশ নেয়।

Post Views: 13

Continue Reading

Previous: দুপুরেই মেঘে ঢাকল আকাশ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের দুই জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
Next: ভেঙ্গে যাওয়ার মাত্র পাঁচ দিনেই খুলে গেল দুধিয়া ব্রিজ; সেনাবাহিনীর ত্রিশক্তির তৎপরতায় পুনর্নির্মাণ সেতু

সম্পর্কিত গল্প

iran-india.jpg

ইরানের তেল মন্ত্রীর সঙ্গে বৈঠকে হরদীপ পুরী, আলোচনা জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি নিয়ে

Online Desk জুন 25, 2026
delhi-high-court.jpg

ধর্ষণের ফলে ২৮ সপ্তাহের গর্ভবতী নাবালিকা, সন্তান অপসারণের অনুমতি দিল আদালত

Online Desk জুন 25, 2026
taratala.jpg

তারাতলার গুদামের কোনও রেজিস্টারই নেই, সিটের হাতে বিস্ফোরক তথ্য

Online Desk জুন 25, 2026

You may have missed

iran-india.jpg

ইরানের তেল মন্ত্রীর সঙ্গে বৈঠকে হরদীপ পুরী, আলোচনা জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি নিয়ে

Online Desk জুন 25, 2026
delhi-high-court.jpg

ধর্ষণের ফলে ২৮ সপ্তাহের গর্ভবতী নাবালিকা, সন্তান অপসারণের অনুমতি দিল আদালত

Online Desk জুন 25, 2026
taratala.jpg

তারাতলার গুদামের কোনও রেজিস্টারই নেই, সিটের হাতে বিস্ফোরক তথ্য

Online Desk জুন 25, 2026
eci-wb.png

দীর্ঘ এক বছরের শূন্যতা কাটিয়ে রাজ্যে নতুন নির্বাচন কমিশনার, দায়িত্বে কৃষ্ণ গুপ্ত

Online Desk জুন 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.