Skip to content
আগস্ট 13, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাঞ্জাবের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের উপর কৃপাণ হামলা!

পাঞ্জাবের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের উপর কৃপাণ হামলা!

Online Desk আগস্ট 13, 2026
1000363908.webp

ওঙ্কার ডেস্ক: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল। কৃপাণ দিয়ে এক নিহং হামলা চালানোয় জখম হয়েছেন শিরোমণি অকালি দলের প্রধান। বৃহস্পতিবার মহারাষ্ট্রের নানদেদ এলাকার মাতা সাহেব কৌর গুরুদ্বারের ভেতরে এই হামলা চালানো হয়। প্রাণে বাঁচলেও বাদলের হাতে আঘাত হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পাঞ্জাব থেকে নানদেদে পৌঁছান বাদল। সকাল ১১টা নাগাদ তাঁর উপর এই হামলা চালানো হয়। ব্যক্তিগত সফরে পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সেখানে গিয়েছিলেন। নিয়ম অনুযায়ী তাঁর যে নিরাপত্তা পাওয়ার কথা, সেই মতো ব্যবস্থা করা হয়েছিল। এক আধিকারিক জানান, হামলার ফলে বাদলের ডান হাতে সামান্য আঘাত লেগেছে। চিকিৎসার জন্য তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যশোসাই হাসপাতালে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাক্তন মন্ত্রী বিপদমুক্ত। বাদলের নিরাপত্তা দলের ইন্সপেক্টর সন্তোষ কেন্দ্রে পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে রক্ষা করতে গেলে, তিনিও আক্রান্ত হন। ওই আধিকারিকেরও চোট লেগেছে বলে জানা গিয়েছে।

তবে ঘটনার কিছুক্ষণ পরেই পুলিশ হামলাকারীকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে হামলার উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা করছে। পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের ছেলে সুখবীর সিং বাদল।এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে, বাবর খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই)-এর প্রাক্তন সন্ত্রাসী ও খালিস্তানি কর্মী নারাইন সিং চৌরা গোল্ডেন টেম্পলে বাদলকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। যদিও সে বারে বরাত জোরে রক্ষা পান তিনি।

Post Views: 25

Continue Reading

Previous: টাটা স্টিল ওয়ার্ল্ড 25K কলকাতা ম্যারাথন ! শুরু রেজিস্ট্রেশন
Next: পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিতে না পরে আইএসআই-এ রানা রাউত; তদন্তকারীদের কাছে চাঞ্চল্যকর তথ্য

সম্পর্কিত গল্প

HANDCUFF.png

বনগাঁ সীমান্ত এলাকায় আটক দুই দুষ্কৃতী; অস্ত্রপাচারে যুক্ত বলে সন্দেহ পুলিশের, চলছে জিজ্ঞসাবাদ

Online Desk আগস্ট 13, 2026
MB.jpg

জয়ে ফিরলো সবুজ মেরুন, বিধানগরকে ৩ গোলে হারাল টিম বাগান

Online Desk আগস্ট 13, 2026
SD.jpg

ইস্টবেঙ্গল ক্লাব ‘স্পোর্টস ডে’, প্রয়াত ক্লাব সচিব দীপক দাসের ৮৭তম জন্মদিবস

Online Desk আগস্ট 13, 2026

You may have missed

HANDCUFF.png

বনগাঁ সীমান্ত এলাকায় আটক দুই দুষ্কৃতী; অস্ত্রপাচারে যুক্ত বলে সন্দেহ পুলিশের, চলছে জিজ্ঞসাবাদ

Online Desk আগস্ট 13, 2026
MB.jpg

জয়ে ফিরলো সবুজ মেরুন, বিধানগরকে ৩ গোলে হারাল টিম বাগান

Online Desk আগস্ট 13, 2026
SD.jpg

ইস্টবেঙ্গল ক্লাব ‘স্পোর্টস ডে’, প্রয়াত ক্লাব সচিব দীপক দাসের ৮৭তম জন্মদিবস

Online Desk আগস্ট 13, 2026
DEADBODY.png

ছত্তিসগড়ে দুর্গাপুরের আদিবাসী যুবকের পচাগলা দেহ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য

Online Desk আগস্ট 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.