Skip to content
অক্টোবর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • সুপ্রিম পদক্ষেপের পর ৫ সেপ্টেম্বরের প্রতিবাদ মিছিল প্রত্যাহার ককরোচদের

সুপ্রিম পদক্ষেপের পর ৫ সেপ্টেম্বরের প্রতিবাদ মিছিল প্রত্যাহার ককরোচদের

Online Desk সেপ্টেম্বর 1, 2026
1000270305.jpg

ওঙ্কার ডেস্ক: কেন্দ্রীয় সরকার তাদের প্রতিশ্রুতি যথাযথ ভাবে পালন করছে না, এই অভিযোগ তুলে আগামী ৫ সেপ্টেম্বর প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। কিন্তু সুপ্রিম কোর্ট আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের নির্দেশ দেওয়ার পর কর্মসূচি তুলে নিল সিজেপি।

ককরোচ নেতারা অভিযোগ করেছিলেন, নিট-কেলেঙ্কারির বিরুদ্ধে আন্দোলনের সময় কেন্দ্রীয় সরকার যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, তা সঠিক ভাবে পালন হচ্ছে না। এমনকি, এফআইআর প্রত্যাহারের প্রতিশ্রুতিও তারা রাখেনি। সেই কারণে ৫ সেপ্টেম্বর দিল্লিতে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল সিজেপি। তার মাঝেই সোমবার সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় দিল্লি পুলিশও। নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে বিক্ষোভ অংশগ্রহণকারী পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর খারিজের আর্জি জানায় তারা। দিল্লি পুলিশ আদালতে জানায়, সুপ্রিম কোর্ট সংবিধানের ১৪২ ধারা প্রয়োগ করে আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া এফআইআর বাতিল করুক। সেই আর্জির প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে যে মামলা দায়ের হয়েছে সেগুলি প্রত্যাহার করতে হবে। তবে দিল্লি পুলিশ যে ২৮৭৩ জন দাগিকে চিহ্নিত করেছে, তাঁদের বিরুদ্ধে মামলা চলবে।

উল্লেখ্য, নিট ইউজি পরীক্ষায় প্রশ্নফাঁস কাণ্ডে পথে নেমেছিল ককরোচ জনতা পার্টি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এবং শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে তাঁরা অনশন চালিয়ে গিয়েছেন। অবশেষে জেনজি দের চাপে পড়ে পিছু হটে মোদী সরকার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেন। সেই সঙ্গে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ প্রত্যাহারের দাবিও তুলেছিল তারা।

Continue Reading

Previous: ক্লাবের সোশ্যাল মিডিয়া ফেরায় খুশি ইস্টবেঙ্গল
Next: সাংবাদিকদের পেনশন দ্বিগুণ ! সরকারের সমালোচনার ক্ষেত্রেও পূর্ণ স্বাধীনতা সংবাদমাধ্যমকে, আশ্বাস মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

Neha.jpg

ক্যাম্পাস নেত্রী নেহা বোরা ! নিস্প্রভ বাম শিবিরের উজ্জ্বল কাণ্ডারী

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-17.webp

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

Online Desk অক্টোবর 16, 2026
1000393948.jpg

তিরঙ্গা মিছিলের আগেই দিল্লি পুলিশের হাতে আটক সিজেপি নেতা দীপকে

Online Desk অক্টোবর 16, 2026

You may have missed

Neha.jpg

ক্যাম্পাস নেত্রী নেহা বোরা ! নিস্প্রভ বাম শিবিরের উজ্জ্বল কাণ্ডারী

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-17.webp

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

Online Desk অক্টোবর 16, 2026
1000393948.jpg

তিরঙ্গা মিছিলের আগেই দিল্লি পুলিশের হাতে আটক সিজেপি নেতা দীপকে

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-16.webp

ফের জোরালো ভূমিকম্প রাশিয়ার কামচটকায়, রিখটার স্কেলে মাত্রা ৭! আতঙ্কে স্থানীয়রা

Online Desk অক্টোবর 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.