Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তামিলনাড়ুতে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ কমিশনের, নাম বাদ প্রায় ৭৪ লক্ষের

তামিলনাড়ুতে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ কমিশনের, নাম বাদ প্রায় ৭৪ লক্ষের

Online Desk ফেব্রুয়ারি 23, 2026
voter-list-f.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন সম্পন্নের পর তামিলনাড়ুতে চূড়ান্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের তথ্য অনুসারে, চূড়ান্ত তালিকা থেকে প্রায় ৭৪ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। সোমবার যে তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে ৫ কোটি ৬৭ লক্ষ ভোটারের নাম রয়েছে। এসআইআর প্রক্রিয়া শুরুর আগে এই সংখ্যাটি ছিল ৬ কোটি ৪১ লক্ষ।

তামিলনাড়ুর মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) অর্চনা পট্টনায়ক সোমবার চেন্নাইতে সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি জানান, চূড়ান্ত ভোটার তালিকা থেকে ৭৪ লক্ষ ৭ হাজার ২০৭ জন মানুষের নাম বাদ গিয়েছে। বর্তমান তালিকা অনুসারে তালিকায় রয়েছেন ২,৭৭,৩৮,৯২৫ জন পুরুষ ভোটার এবং ২,৮৯,৬০,৮৩৮ জন মহিলা। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭,৬৭১ জন। ২৭ অক্টোবর পর্যন্ত মূল তালিকায় প্রায় ৬ কোটি ৪১ লক্ষ ভোটার ছিল। খসড়া ভোটার তালিকায় প্রায় ৯৭ লক্ষ ৩৭ হাজার ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল, যার ফলে সংখ্যাটি ৫ কোটি ৪৩ লক্ষে নেমে এসেছিল। ১৯ ডিসেম্বর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত সংশোধন পর্বে ফর্ম জমা দেওয়ার পরে প্রায় ২৭,৫৩,৭৯৬ জন ভোটারকে তালিকায় যুক্ত করা হয়। এই সময়ের মধ্যে প্রায় ৪ লক্ষ ২৩ হাজার অযোগ্য ভোটারের নামও বাদ দেওয়া হয়। রাজ্যে ১৮ থেকে ১৯ বছর বয়সী ভোটারের সংখ্যা ১২ লক্ষ ৫১ হাজার। ৮৫ বছর এবং তার বেশি বয়সের প্রবীণ ভোটারের সংখ্যা ৩.৯৯ লক্ষ।

উল্লেখ্য, এসআইআর এর দ্বিতীয় পর্বে দেশের যে ন’টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এই কাজ শুরু করে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশ বাদে বাকিগুলিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে দিয়েছে ইতিমধ্যে কমিশন। আগামী শনিবার অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা।

Post Views: 232

Continue Reading

Previous: কলকাতায় গ্রেফতার মালদার লস্কর-ই জঙ্গি গ্রুপের মাথা ওমর ফারুক, বড়সড় নাশকতার ছক বাঞ্চাল!
Next: শ্ম*শানঘাট তৈরিকে কেন্দ্র করে বচসা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.