Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শ্ম*শানঘাট তৈরিকে কেন্দ্র করে বচসা

শ্ম*শানঘাট তৈরিকে কেন্দ্র করে বচসা

Online Desk ফেব্রুয়ারি 23, 2026
Screenshot-2026-02-23-172806.png

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: ব্যক্তিগত জায়গায় সরকারি প্রকল্পে শ্মশানঘাট নির্মান করার অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের গলসিতে। অভিযোগকারী কবিতা খানের দাবী, গলসির মৌজার মিলিক তলার কাছে ১৭৭৮ দাগে তার জায়গাতে জোর করে একটি ঘাট নির্মান করা হচ্ছে। খবর পেয়ে তিনি কাজ বন্ধ রেখে জায়গা মাপযোগ করতে বললে তার উপর চড়াও হয় গলসি গ্রাম পঞ্চায়েত প্রধান কমল রুইদাস, ও সিপিআইএম গলসি ২ এরিয়া কমিটির সদস্য মনসিজ হোসেন ওরফে পাভেল।
তবে সিপিআইএম নেতা মনসিজ হোসেন ওই অভিযোগ উড়িয়ে দাবী করেন, ওর জায়গায় ঘাট করা হয়নি। পঞ্চায়েতের আমিন এসে যখন মেপে গেছে তখন সবাই উপস্থিত ছিল। বহুকাল থেকে ওখানে ঘাট ছিল। পুকুর মালিক নিজেই ঘাট করার জন্য জায়গা ছেড়ে রেখেছেন।
কার্যত ঘাটের ঢালাইয়ের কাজ শুরু হবার পরই কবিতা খান ও তার স্বামী রফিক খান, গলসি থানা, গলসি ২ বিডিও এবং ব্লক বিএলআরওকে লিখিত অভিযোগ দায়ের করেন। পঞ্চায়েত প্রধান কমল রুইদাস জানান, মানুষের কাজ করতে গেলে তো অভিযোগ আসবে। ওখানে আগে ঘাট ছিল। এখন গ্রামের মানুষের লিখিত আবেদন পর মাপযোগ করে পাকা ঘাট নির্মান করা হচ্ছে। পুকুর মালিক ঘাট করার জায়গাও দিয়েছে। এখন কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।
যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকার কারোর ব্যক্তিগত জমিতে ঘাট করছে না। তাই যত দ্রুত সম্ভব, এই সমস্যার সমাধান হয়ে ঘাট তৈরি হলে তাদের সুবিধা হয়।

Post Views: 186

Continue Reading

Previous: তামিলনাড়ুতে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ কমিশনের, নাম বাদ প্রায় ৭৪ লক্ষের
Next: দুর্গাপুরে প্রতিবাদের ভাষা ‘চপ’

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.