ওঙ্কার ডেস্ক: ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশের যুব সমাজকে উদ্দেশ্য করে বানানো ভিডিও, যেখানে তিনি তরুণ প্রজন্মকে ‘ফ্রেন্ডস্’ বলে সম্বোধন করে নিজের বার্তা শুরু করেন, মুহুর্তের মধ্যেই সেই ভিডিও সমাজমাধ্যমে তীব্র আলোড়ন শুরু করে। লাইক, শেয়ার ফলোয়ারের বন্যা বয়ে যায় কয়েক ঘন্টার মধ্যেই। কিন্তু হঠাৎ সেই ভিডিও ডিলিট হয়ে যায়। মেটার তরফ থেকে জানানো হয়েছে ‘প্রযুক্তিগত ত্রুটি’-র কারণে ভিডিওটি সরানো হয়েছে সমাজমাধ্যম থেকে। সেই ভিডিও সরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মেটাকে তলব করল কেন্দ্রীয় সরকার। সংস্থার তরফে প্রকাশ্যে ক্ষমা চাওয়া হলেও, কেন এমন ঘটনা ঘটল এবং এর নেপথ্যে কী কারণ ছিল, তা জানতে মেটার শীর্ষ আধিকারিকদের হাজির হতে বলা হয়েছে।
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার গভীর রাতে। নিট-ইউজি প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনরত ছাত্রছাত্রী এবং তাঁদের অভিভাবকদের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি সেলফি ভিডিও প্রকাশ করেন। প্রায় তিন মিনিটের ওই ভিডিওতে তিনি বলেন, প্রশ্নফাঁসের ঘটনায় লক্ষ লক্ষ পরীক্ষার্থী এবং তাঁদের পরিবারের মানুষ গভীর মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তবে ভিডিওটি প্রকাশের কিছু সময় পরেই সেটি ফেসবুক থেকে আচমকাই সরিয়ে যায়। বিষয়টি সামনে আসতেই শুরু হয় জোর বিতর্ক। পরে মেটা জানায়, এটি কোনও ইচ্ছাকৃত সিদ্ধান্ত ছিল না। সংস্থার দাবি, একটি যান্ত্রিক ত্রুটির কারণে ভুলবশত ভিডিওটি সরিয়ে দেওয়া হয়েছিল। সমস্যা চিহ্নিত হওয়ার পর দ্রুত ভিডিওটি পুনরায় প্ল্যাটফর্মে ফিরিয়ে আনা হয়। পাশাপাশি এই অনভিপ্রেত ঘটনার জন্য প্রকাশ্যে দুঃখপ্রকাশও করে মেটা।
তবে শুধুমাত্র ক্ষমা প্রার্থনায় সন্তুষ্ট হয়নি কেন্দ্র। কী ধরনের প্রযুক্তিগত ত্রুটির কারণে এমন ঘটনা ঘটল, ভবিষ্যতে যাতে এ ধরনের ভুল আর না ঘটে তার জন্য কী ব্যবস্থা নেওয়া হবে এবং কনটেন্ট মডারেশন সংক্রান্ত প্রক্রিয়ায় কোনও গাফিলতি ছিল কি না, সেই সমস্ত বিষয়েই বিস্তারিত ব্যাখ্যা চাইতে মেটার আধিকারিকদের তলব করা হয়েছে।