Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ঝরনার সামনে ছবি তুলতে গিয়ে বিপত্তি; অন্ধ্রপ্রদেশে খরস্ত্রোতা নদীতে ভেসে গেল তিন কিশোরী

ঝরনার সামনে ছবি তুলতে গিয়ে বিপত্তি; অন্ধ্রপ্রদেশে খরস্ত্রোতা নদীতে ভেসে গেল তিন কিশোরী

Online Desk এপ্রিল 10, 2026
drowning.png

ওঙ্কার ডেস্ক: অন্ধ্রপ্রদেশে বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল চার কিশোরীর। জলপ্রপাতের ধারে ছবি তুলতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হল তিনজনের। মৃতরা হলেন, তৃষা (১৭), রত্নকুমারী (১৬) এবং পবিত্রা (১৬)। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অপর এক কিশোরী। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অলুরি সীতারামা রাজু জেলার অনন্তগিরি এলাকার একটি জলপ্রপাত ঘিরেই এই দুর্ঘটনা ঘটে। সম্প্রতি পরীক্ষা শেষ হওয়ায় পাঁচ বন্ধু মিলে ঘুরতে বেরিয়েছিল তারা। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ওই জলপ্রপাতের ধারে দাঁড়িয়ে ছবি ও সেলফি তুলছিল কিশোরীরা। ঠিক সেই সময় আচমকাই এক কিশোরীর পা পিছলে যায় এবং সে জলে পড়ে যায়।
বন্ধুকে বাঁচানোর তাগিদে বাকি তিনজন দ্রুত তাকে ধরতে এগিয়ে যায়। কিন্তু জলপ্রপাতের স্রোত ও পিচ্ছিল পাথরের কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একে একে চারজনই জলে তলিয়ে যেতে থাকে। আশপাশে উপস্থিত স্থানীয় মানুষজন ঘটনাটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে নামেন। অনেক চেষ্টা করে চারজনকেই জল থেকে তোলা সম্ভব হলেও ততক্ষণে তৃষা, রত্নকুমারী ও পবিত্রার মৃত্যু হয়। অপর এক কিশোরীকে গুরুতর অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তার অবস্থা এখনও আশঙ্কাজনক।
মৃত কিশোরীরা সকলেই অল্পবয়সি এবং সম্প্রতি পরীক্ষায় অংশ নিয়েছিল। ছুটির ফাঁকে বন্ধুদের সঙ্গে আনন্দ করতে গিয়েই এমন মর্মান্তিক দুর্ঘটনার শিকার হতে হল তাদের। এই ঘটনায় মৃতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, কান্নায় ভেঙে পড়েছেন পরিজনেরা।

Post Views: 102

Continue Reading

Previous: নর্মদা নদীতে ১১,০০০ লিটার দুধ ভাসালো ভক্তেরা; জলদূষণ, খাদ্যসংকট, অন্ধবিশ্বাস নিয়ে নেটপাড়ায় বিতর্ক
Next: বনগাঁয় পঞ্চায়েত সদস্যের বাড়িতে ইডি হানা

সম্পর্কিত গল্প

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026

You may have missed

kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.