Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সহবাসে রাজি হননি, বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার তরুণীকে খুন করলেন প্রতিবেশী যুবক

সহবাসে রাজি হননি, বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার তরুণীকে খুন করলেন প্রতিবেশী যুবক

Online Desk জানুয়ারি 12, 2026
khun.jpg

ওঙ্কার ডেস্কঃ সহবাসে সম্মতি না দেওয়ায় প্রতিবেশী যুবক খুন করলেন বেঙ্গালুরুর বছর চৌত্রিশের সফটওয়্যার ইঞ্জিনিয়ার তরুণীকে। পুলিশের হাতে ধরা পড়ে খুনের কথা কবুল করেছে অভিযুক্ত।
সূত্রের খবর, প্রথমে মনে হয়েছিল আত্মহত্যা বা আগুনে পুড়ে খুন। গত ৩ জানুয়ারি শর্মিলা ডিকে নামে ওই তরুণীর নিথর দেহ উদ্ধার হয় তাঁর নিজের বাড়ি থেকেই। পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তরুণীর অ্যাপার্টমেন্টে আগুন লেগেছিল। তদন্তকারীদের অনুমান ছিল, সেই সময় ঘরে আটকে পড়েছিলেন তরুণী। তার জেরেই শ্বাসকষ্টে মৃত্যু হয় তাঁর।
তবে তদন্তকারী আধিকারিকরা শর্মিলার বাড়ি থেকে যে সব নমুনা সংগ্রহ করেছিলেন, তাঁর থেকে খুনের আভাস পাওয়া যায়। তথ্যপ্রমাণ ঘেটে কার্নাল কুরাই নামে এক যুবকের কথা জানতে পারেন তদন্তকারীরা। যুবককে গ্রেফতার করা হয়। পুলিশের জেরায় চাপের মুখে পড়ে মহিলাকে খুন করার কথা স্বীকার করেন যুবক।
পুলিশ জানিয়েছে, জেরায় যুবক দাবি করেছেন, ৩ জানুয়ারি রাত ৯টা নাগাদ জানলা দিয়ে শর্মিলার ফ্ল্যাটে ঢুকেছিলেন। মহিলার সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হতে চেয়েছিলেন। কিন্তু তরুণী তাতে রাজি হননি। বাধা দিয়েছিলেন। সেই রাগেই তিনি তাঁকে খুন করেছেন। পরে নিজেকে বাঁচাতে ঘরে আগুন লাগিয়ে দেন। এবং যাওয়ার সময় শর্মিলার মোবাইল ফোনও নিয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন কার্নাল।

Post Views: 216

Continue Reading

Previous: ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রণক্ষেত্র
Next: শ্রীলঙ্কায় নয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে এই দুই ভেন্যুর প্রস্তাব দিতে চলেছে আইসিসি

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.