Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • শ্রীলঙ্কায় নয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে এই দুই ভেন্যুর প্রস্তাব দিতে চলেছে আইসিসি

শ্রীলঙ্কায় নয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে এই দুই ভেন্যুর প্রস্তাব দিতে চলেছে আইসিসি

Online Desk জানুয়ারি 12, 2026
stadium.jpg

ওঙ্কার ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে ঘিরে যে টানাপোড়েন তৈরি হয়েছে তা এখনও চলছে। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তার কারণে ভারতে খেলতে ইচ্ছুক নয় বলে আইসিসিকে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই আবহে মুস্তাফিজুরদের বোর্ডকে বিকল্প ভেন্যুর কথা জানাতে চলেছে আইসিসি।

সূত্রের খবর, আইসিসি চলতি সপ্তাহে সোম বা মঙ্গলবারের মধ্যে বিসিবিকে প্রতিক্রিয়া জানাতে পারে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার যে আর্জি জানিয়েছিল বাংলাদেশ। তবে আইসিসি বিসিবির আবেদনে রাজি হবে না বলে খবর। সূত্রের খবর, আইসিসি প্রস্তাব দিতে চলেছে চেন্নাই ও তিরুবনন্তপুরমকে বিকল্প ভেন্যু হিসেবে। নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশের খেলার কথা কলকাতা ও মুম্বইতে। এর আগে, বিকল্প ভেন্যু হিসেবে চেন্নাইকে প্রত্যাখ্যান করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমিনুল ইসলাম বলেন, ‘আপনারা জানেন যে আমরা এই বিশ্বকাপ নিয়ে একা কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা সরকারের সঙ্গে আলোচনা করব এবং আমরা এখনও আগের অবস্থানেই রয়েছি।’ বাংলাদেশ সরকার চাইছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিরাপত্তা সংক্রান্ত যে উদ্বেগ রয়েছে সে বিষয়ে ভারত সরকার সরাসরি যোগাযোগ করুক।

রবিবার ভাদোদরায় ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রেও সৈকত এবং গাজী সোহেলকে ম্যাচ পরিচালক হিসেবে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। ক্রীড়া পর্যবেক্ষকদের দাবি, সৈকতের উদাহরণ তুলে ধরে
আইসিসি বিসিবির ‘নিরাপত্তা উদ্বেগ’ এর জবাব দেবে। এই দৃষ্টান্ত তুলে ধরে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে বাংলাদেশকে ভারতে যাওয়ার কথা বলতে পারে আইসিসি।

Post Views: 215

Continue Reading

Previous: সহবাসে রাজি হননি, বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার তরুণীকে খুন করলেন প্রতিবেশী যুবক
Next: সামির পরে এবারে এসআইআর শুনানিতে ডাক পেলেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.