Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পরীক্ষা দেওয়ার কয়েক ঘন্টা পর শৌচালয়ে সন্তান প্রসব ১৬ বছর বয়সী ছাত্রীর

পরীক্ষা দেওয়ার কয়েক ঘন্টা পর শৌচালয়ে সন্তান প্রসব ১৬ বছর বয়সী ছাত্রীর

Online Desk মার্চ 5, 2026
newborn.jpg

ওঙ্কার ডেস্ক: বেনজির ঘটনা তেলেঙ্গানায়। সে রাজ্যের নাগরকুর্নুলে পরীক্ষা দেওয়ার কয়েক ঘন্টা পর শৌচালয়ে সন্তান প্রসব করল ১৬ বছর বয়সী এক ছাত্রী। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, ওই ছাত্রী একটি আবাসিক বালিকা বিদ্যালয়ের প্রথম বর্ষের ইন্টারমিডিয়েটের ছাত্রী।

রিপোর্ট অনুসারে সোমবার পরীক্ষা দিতে এসেছিল ওই নাবালিকা। সেই সময় পেটে ব্যথা শুরু হয় তার। এরপর তার মা তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাকে স্ক্যান করার পরামর্শ দেন। স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে যেতে বলেন তাকে। ডায়াগনস্টিক সেন্টারে অপেক্ষা করার সময় মেয়েটি শৌচালয়ে যায়, সেখানে আচমকা প্রসববেদনা শুরু হয় তার। শৌচালয়ে একটি শিশুসন্তান প্রসব করে নাবালিকা। এর পর ওই সেন্টারের কর্মীরা ওয়াশরুমে নবজাতককে দেখতে পেয়ে পুলিশকে গোটা বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ছাত্রীকে এবং নবজাতককে চিকিৎসার জন্য একটি সরকারি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, মা এবং শিশু দুজনেই নিরাপদে রয়েছে। এদিকে গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। কী ভাবে ওই ছাত্রী গর্ভবতী হল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পকসো আইনের আওতায় মামলা করা যায় কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, গত মাসে মধ্যপ্রদেশের ধরের একটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার সময় দশম শ্রেণির এক ছাত্রী এক শিশুর জন্ম দেয়। পুলিশ জানিয়েছে, ১৭ বছর বয়সী ওই ছাত্রী পরীক্ষার দুই ঘন্টা পরে তীব্র পেটে ব্যথার কথা বলে।

Post Views: 147

Continue Reading

Previous: সহায়ক মূল্যের সাথে বাস্তবের বিস্তর ফারাক, মাঠেই নষ্ট হচ্ছে ফসল, বিক্ষোভ আলু চাষিদের
Next: রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন পেশ করতে বিধানসভায় তৃণমূলের প্রাথীরা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.