Skip to content
জুন 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তৃণমূল ও উদ্ধবের শিবসেনার পর শরদ পওয়ারের এনসিপি কি ভাঙনের পথে?

তৃণমূল ও উদ্ধবের শিবসেনার পর শরদ পওয়ারের এনসিপি কি ভাঙনের পথে?

Online Desk জুন 23, 2026
sharad-pawar.jpg

ওঙ্কার ডেস্ক: তৃণমূল কংগ্রেসের ২০ জন সাংসদ দল ছেড়ে এনডিএ শিবিরে যোগ দেওয়ার জন্য লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখেছেন। তাঁরা এনসিপিআই নামে এক দলে যোগদান করেছেন। তৃণমূলের ভাঙনের পাশাপাশি মহারাষ্ট্রেও উদ্ধব ঠাকরে গোষ্ঠীর ছয় সাংসদ গোষ্ঠী ত্যাগ করে একনাথ শিন্ডের শিবসেনায় যোগ দিয়েছেন। এই আবহে এবার নজরে শরদ পওয়ার-এর এনসিপি-র দিকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শরদ পওয়ারের দলেও ভাঙন হলে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।

বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (শরদ পওয়ার)-এর আট লোকসভা সাংসদের মধ্যে পাঁচ জনই বিজেপি-নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)-তে যোগ দেওয়ার কথা ভাবছেন। পর্যবেক্ষকদের মতে, বর্তমান সাংগঠনিক এই পরিস্থিতি শরদ পওয়ারের এনসিপিকে যথেষ্ট চাপের মুখে ফেলেছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন অজিত পওয়ারের স্ত্রী সুনেত্রা পওয়ার। সেই বৈঠক রাজনৈতিক মহলে চর্চার জন্ম দিয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি এবং আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল-এর মতো বড় ধরনের সাংবিধানিক সংস্কার পাস করানোর লক্ষ্যে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য চেষ্টা চালাচ্ছে এনডিএ। এই পরিস্থিতিতে শরদ পওয়ারের এনসিপি সাংসদরা যদি এনডিএ শিবিরে যোগ দেন তাহলে বিজেপির শক্তি নিশ্চিত ভাবে বাড়বে।

উল্লেখ্য, সম্প্রতি উদ্ধব ঠাকরে নিজের দলের সাংসদদের বৈঠকে ডেকেছিলেন। সেই বৈঠকে ৯ জন সাংসদের মধ্যে ৬ জন হাজির হননি। সঞ্জয় দিনা পাটিল, সঞ্জয় দেশমুখ, নাগেশ পাটিল, ওমরাজে নিম্বলকর, ভৌসাহেব ওয়াকচৌর এবং সঞ্জয় যাদব ইতিমধ্যেই স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে জানিয়েছেন, তাঁরা একনাথ শিণ্ডের শিবসেনার সঙ্গে দল মিশিয়ে দিতে চান।

Post Views: 26

Continue Reading

Previous: এমবাপ্পের প্রহারে নকআউটে ফ্রান্স
Next: ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, শ্যামাপ্রসাদের মৃত্যুদিনে শ্রদ্ধা জানিয়ে আক্ষেপ মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

suvendu-mamata-1.jpg

‘মিছিল করুন, কিন্তু ফিরতে পারবেন না’, মমতাকে খোঁচা শুভেন্দুর

Online Desk জুন 23, 2026
suvendu-nn.jpg

সুরাবর্দি দিয়ে শুরু, বঙ্গে বিজেপি সরকারের আমলে আরও হবে নাম বদল, কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 23, 2026
IPL.jpg

অর্ধেক টাকায় দিল্লিতে ঋষভ, কুলদীপ যাচ্ছেন লখনউ

Online Desk জুন 23, 2026

You may have missed

Bang.jpg

২৩ জুন : রক্ত-আন্দোলনের ৭৭ বছর ! প্রতিকূলতার মাঝেও আলো জ্বলবেই বাংলাদেশ

Online Desk জুন 23, 2026
suvendu-mamata-1.jpg

‘মিছিল করুন, কিন্তু ফিরতে পারবেন না’, মমতাকে খোঁচা শুভেন্দুর

Online Desk জুন 23, 2026
suvendu-nn.jpg

সুরাবর্দি দিয়ে শুরু, বঙ্গে বিজেপি সরকারের আমলে আরও হবে নাম বদল, কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 23, 2026
IPL.jpg

অর্ধেক টাকায় দিল্লিতে ঋষভ, কুলদীপ যাচ্ছেন লখনউ

Online Desk জুন 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.