Skip to content
জুন 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • এমবাপ্পের প্রহারে নকআউটে ফ্রান্স

এমবাপ্পের প্রহারে নকআউটে ফ্রান্স

Online Desk জুন 23, 2026
France.jpg

স্পোর্টস ডেস্ক : ফের জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের শেষ তিন ম্যাচে এমবাপ্পে মোট গোল করলেন ৭ টি। কাতার বিশ্বকাপের ফাইনালে করেছিলেন হ্যাটট্রিক আর্জেন্টিনার বিপক্ষে। চলতি বিশ্বকাপের দুই ম্যাচে করলেন জোড়া গোল। লিওনেল মেসির সংখ্যাটাও এক। শেষ তিন ম্যাচে মেসিরও গোল সংখ্যা ৭। গতরাতে জার্মান মহাতারকা মিরোস্লাভ ক্লোজের রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছেন আর্জেন্টাইন কিংবদন্তী ‘এলএম টেন’। ইরাকের বিরুদ্ধে জোড়া গোল করে এবার ক্লোজের পাশে বসলেন এমবাপ্পে। বিশ্বকাপে ফরাসী মহাতারকার গোলসংখ্যা এখন ১৬। ইরাককে ৩-০ গোলে হারিয়ে চলতি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে গত দুই বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স।

বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে এদিন স্থগিত করা হয় ফ্রান্স বনাম ইরাকের মধ্যকার খেলা। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথমবার বজ্রবিজ্যুতের জেরে কোনও ম্যাচ মাঝপথে বন্ধ হয়ে গেল। তবে আবহাওয়ার উন্নতির পর ফের শুরু হয় খেলা।

এই ম্যাচের ১৪ মিনিটের মাথায় মাইকেল ওলিসের বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। ১-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে ফরাসীরা। ৫৪ মিনিটের মাথায় দেম্বেলের পাস থেকে ইরাকের জালে ফের বল জড়ান এমবাপ্পে। এরপর ৬৬ মিনিট নাগাদ ওলিসের বাড়ানো বল কাজে লাগিয়ে দুর্দান্ত গোল করেন ওসমান দেম্বেলে।

গ্রুপ আই-এর অন্য ম্যাচে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে নরওয়ে। এই জয়ের সাথে সাথেই ফ্রান্সের পাশাপাশি দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছে নরওয়ে। সেনেগালের বিপক্ষে এই ম্যাচে জোড়া গোল করলেন নরওয়েজিয়ান সেনসেশন আর্লিং হলান্ড। একটি গোল করেছেন পেডারসন। সেনেগালের হয়ে দুটি গোলই করেছেন ইসমাইলা সার।

Post Views: 30

Continue Reading

Previous: দিল্লিতে ১০ বছরের শিশুকন্যাকে ফুটপাত থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর খুন ট্যাক্সিচালকের
Next: তৃণমূল ও উদ্ধবের শিবসেনার পর শরদ পওয়ারের এনসিপি কি ভাঙনের পথে?

সম্পর্কিত গল্প

suvendu-mamata-1.jpg

‘মিছিল করুন, কিন্তু ফিরতে পারবেন না’, মমতাকে খোঁচা শুভেন্দুর

Online Desk জুন 23, 2026
suvendu-nn.jpg

সুরাবর্দি দিয়ে শুরু, বঙ্গে বিজেপি সরকারের আমলে আরও হবে নাম বদল, কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 23, 2026
IPL.jpg

অর্ধেক টাকায় দিল্লিতে ঋষভ, কুলদীপ যাচ্ছেন লখনউ

Online Desk জুন 23, 2026

You may have missed

Bang.jpg

২৩ জুন : রক্ত-আন্দোলনের ৭৭ বছর ! প্রতিকূলতার মাঝেও আলো জ্বলবেই বাংলাদেশ

Online Desk জুন 23, 2026
suvendu-mamata-1.jpg

‘মিছিল করুন, কিন্তু ফিরতে পারবেন না’, মমতাকে খোঁচা শুভেন্দুর

Online Desk জুন 23, 2026
suvendu-nn.jpg

সুরাবর্দি দিয়ে শুরু, বঙ্গে বিজেপি সরকারের আমলে আরও হবে নাম বদল, কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 23, 2026
IPL.jpg

অর্ধেক টাকায় দিল্লিতে ঋষভ, কুলদীপ যাচ্ছেন লখনউ

Online Desk জুন 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.