Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভোররাতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন! আতঙ্কে কামরা ছেড়ে বেরিয়ে এলেন যাত্রীরা

ভোররাতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন! আতঙ্কে কামরা ছেড়ে বেরিয়ে এলেন যাত্রীরা

Online Desk এপ্রিল 26, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক:- ভোররাতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন। ঘটনাটি ঘটেছে, তেলঙ্গানার ইয়াদাদ্রি ভুবনগিরি জেলার আলের স্টেশনের কাছে চারমিনার এক্সপ্রেসে। জানা গিয়েছে রবিবার ভোররাতে আচমকা ট্রেনের এস ফাইভ কামরাতে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে কামরাতে উপস্থিত সমস্ত যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু রেল কর্মীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।
রেল সুত্রে জানা গিয়েছে, চার মিনার এক্সপ্রেসটি স্টেশনে ঢোকা মাত্র ঘাতক এস ফাইভ কামরা থেকে ধোঁয়া বেরতে দেখতে থাকেন যাত্রীরা। আতঙ্কে ট্রেনের সমস্ত যাত্রীরা প্ল্যাটফর্মে নেমে আসেন। খবর পাওয়া মাত্রই রেল আধিকারিকরা দ্রুত ব্যবস্থা নিয়ে ট্রেনটি থামিয়ে দেন এবং বাকি সমস্ত যাত্রীকে কামরা থেকে নিরাপদে নামিয়ে আনেন। ঘটনাস্থলে পৌঁছে, দমকল কর্মীরা ২ ঘণ্টার মধ্যে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেন। স্বস্তির বিষয় এই যে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও যাত্রীর হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। যদিও আগুন লাগার সঠিক কারন এখনও পর্যন্ত জানা যায়নি। তবে প্রাথমিক অনুমানে জানা গিয়েছে, শর্ট সার্কিটের ফলেই এই আগুন লেগেছে। বর্তমানে দমকল ও রেল আধিকারিকরা ট্রেনের ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছেন। ঘটনাটির তদন্ত করছে রেলপুলিশ।

Post Views: 93

Continue Reading

Previous: দিল্লী বিমানবন্দরে সুইস বিমানে আগুন; আহত ৬
Next: বিজেপিতে যোগ দিতেই ‘গদ্দর’ অপবাদ প্রাক্তন আপ সাংসদ হরভজন সিং-এর

সম্পর্কিত গল্প

HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026

You may have missed

HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
UDAYAN.jpg

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk জুন 17, 2026
Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.