Skip to content
জুন 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিজেপিতে যোগ দিতেই ‘গদ্দর’ অপবাদ প্রাক্তন আপ সাংসদ হরভজন সিং-এর

বিজেপিতে যোগ দিতেই ‘গদ্দর’ অপবাদ প্রাক্তন আপ সাংসদ হরভজন সিং-এর

Online Desk এপ্রিল 26, 2026
gaddar.png

ওঙ্কার ডেস্ক: পাঞ্জাবের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে, আর সেই আবহেই সরাসরি ক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা রাজ্যসভার সাংসদ হরভজন সিং। দলবদলের সিদ্ধান্তের পরেই তাঁর বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন আম আদমি পার্টির কর্মীরা, বাড়ির সামনে লিখে দেওয়া হয় ‘গদ্দর’। এই ঘটনাপ্রবাহ নতুন করে রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।
ঘটনাটি ঘটে জালন্ধরে, যেখানে হরভজন সিংয়ের বাসভবনের বাইরে জড়ো হন আপ-এর যুব শাখার একাধিক সদস্য। তাঁদের মধ্যে ক্ষোভ এতটাই তীব্র ছিল যে, বাড়ির দেওয়ালে কালো রঙের স্প্রে দিয়ে বড় অক্ষরে ‘গদ্দর’ অর্থাৎ ‘বিশ্বাসঘাতক’ লিখে দেন বিক্ষোভকারীরা। পাশাপাশি চোখে কালো কাপড় বেঁধে স্লোগান দিতে থাকেন তাঁরা। স্লোগানে স্লোগানে বারবার উঠে আসে ‘পাঞ্জাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ এই অভিযোগ।
সূত্রের খবর, সম্প্রতি রাঘব চাড্ডা, আনুপ মিত্তল, হরভজন সিং সহ একাধিক রাজ্যসভার সাংসদ দলত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। এই ঘটনাকে কেন্দ্র করে আম আদমি পার্টির অন্দরে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। দলীয় কর্মীদের অভিযোগ, ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে জনগণের আস্থা ভেঙে দেওয়া হয়েছে, যা তারা কোনওভাবেই মেনে নিতে পারছেন না।
শুধুমাত্র হরভজন সিংয়ের বাড়িতেই নয়, পাঞ্জাবের আরও কয়েকজন দলত্যাগী নেতার বাড়ির বাইরেও একই ধরনের প্রতিবাদ দেখা যায়। বিভিন্ন জায়গায় দেওয়ালে ‘গদ্দর’ লিখে প্রতীকী ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। এতে স্পষ্ট, দলবদলকে ঘিরে সাধারণ কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
ঘটনার সময় হরভজন সিং বাড়িতে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। তবে এই বিক্ষোভ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে হয়। এই ঘটনার পর রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, পাঞ্জাবের রাজনীতিতে দলবদলের এই প্রবণতা শুধু দলীয় অন্দরের বিভাজনই নয়, রাস্তায় নেমে প্রতিবাদের রূপও নিচ্ছে, যা ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত বহন করতে পারে।

Post Views: 82

Continue Reading

Previous: ভোররাতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন! আতঙ্কে কামরা ছেড়ে বেরিয়ে এলেন যাত্রীরা
Next: প্লে অফ একপ্রকার পাকা করে বিশ্রামের পরিকল্পনা শ্রেয়সের

সম্পর্কিত গল্প

manish-gupta.jpg

পরিচারিকাকে কাজ থেকে বাদ দিতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করেছিলেন চিকিৎসক, দিল্লিকাণ্ডের তদন্তে আরও তথ্য সামনে

Online Desk জুন 19, 2026
death-f.jpg

আহমেদাবাদে ছ’তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা নিট পরীক্ষার্থীর

Online Desk জুন 19, 2026
hamas.png

পাকিস্তান-বাংলাদেশে বাড়ছে হামাসের প্রভাব; চাঞ্চল্যকর দাবী ইজরায়েলী রাষ্ট্রদূতের

Online Desk জুন 18, 2026

You may have missed

FIR.jpg

পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান পদে বসতে পারেন ফিরহাদ!

Online Desk জুন 19, 2026
manish-gupta.jpg

পরিচারিকাকে কাজ থেকে বাদ দিতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করেছিলেন চিকিৎসক, দিল্লিকাণ্ডের তদন্তে আরও তথ্য সামনে

Online Desk জুন 19, 2026
lebanon.jpg

লেবাননে ইজরায়েলের রাতভর বিমান হামলা, নিহত ১৬

Online Desk জুন 19, 2026
JYOTI.jpg

দলের যাবতীয় পদ ছাড়লেন দিদির প্রিয় জ্যোতিপ্রিয় মল্লিক

Online Desk জুন 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.